দর্শকদের জন্য অনবদ্য চমক! উজান গঙ্গোপাধ্যায়ের ‘কাতুকুতু বুড়ো’তে রাহুল বন্দ্যোপাধ্যায়! কীভাবে? কি হতে চলেছে টলিপাড়ায়?

শৈশবের পরিচিত কবিতা ‘কাতুকুতু বুড়ো’ এবার জায়গা করে নিচ্ছে বড় পর্দায়। সুকুমার রায়ের জনপ্রিয় কবিতার নামেই তৈরি হয়েছে নতুন বাংলা ছবি, যার পরিচালনায় রয়েছেন উজান গঙ্গোপাধ্যায়। পরিচালনায় এটি তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের বাংলা সিনেমা, যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান এর আগে অভিনয়ের পাশাপাশি লেখক ও নির্মাতা হিসেবেও নিজের পরিচয় তৈরি করেছেন। অ্যানিমেটেড সিরিজ ‘কুরুক্ষেত্র’-এর মাধ্যমে তিনি পরিচালনার কাজেও প্রশংসা পেয়েছিলেন। এবার পূর্ণদৈর্ঘ্যের ছবির মাধ্যমে তিনি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

শ্রীকান্ত মেহেতা ও মহেন্দ্র সনির প্রযোজনায় তৈরি এই ছবিটি আগামী ২৪ জুলাই মুক্তি পাবে। ছবিতে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, রাপূর্ণা ভট্টাচার্যসহ একাধিক শিল্পী। সংগীতশিল্পী রাপূর্ণার এটাই প্রথম অভিনয়ের কাজ, ফলে ছবিটি তাঁর কাছেও বিশেষ গুরুত্ব বহন করছে।

এই ছবির আরেকটি বড় আকর্ষণ হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি। দীর্ঘদিন পর তাঁকে আবার বড় পর্দায় দেখতে পাবেন দর্শকরা। ফলে ছবিটি নিয়ে টলিপাড়ায় আলাদা কৌতূহল তৈরি হয়েছে এবং মুক্তির আগেই ছবিটি বিশেষ আলোচনায় উঠে এসেছে।

আরও পড়ুনঃ ‘আপনাকে হারাতে পারবো না!’ উজিকে হারাতে নারাজ জিৎ! নিশাকে জেলে পাঠানোর পিছনে কি তবে জিৎ-এর অন্য কোনো উদ্দেশ্য?

উল্লেখ্য, ছবির শুটিং চলাকালীন উজান গঙ্গোপাধ্যায় দুর্ঘটনায় আহত হয়েছিলেন এবং তাঁর পায়ের লিগামেন্টে চোট লাগে। কিছুদিন বিশ্রামে থাকার পর তিনি আবার কাজে ফেরেন। অন্যদিকে, গত মার্চে শুটিংয়ের সময় রাহুল বন্দ্যোপাধ্যায়ও দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সেই ঘটনার তদন্ত এখনও চলছে।

Back to top button