সত্যি সামনে আসতেই চরম বিপর্যয়! পল্লবীর কথা শুনে জ্ঞান হারাল শ্রীনিবাস! এবার কী করবে আদি? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পাত্রের সাথে একা কথা বলার সময় পল্লবী বিনা সংকোচে তাকে সব সত্যি জানিয়ে দেয়। সে বলে, কীভাবে অন্যায়ভাবে তার এমন একজনের সাথে বিয়ে হয়েছিল যার নাম-পরিচয় সে নিজেও জানে না। তবে মজার বিষয় হলো, যে ছেলেটি পল্লবীকে দেখতে এসেছিল, সে পল্লবীকে ভীষণ পছন্দ করেছিল এবং মিঠি ও পল্লবী দুজনের সব বিষয় জেনেই সে এই বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু পল্লবী নিজেই তাকে অনুরোধ করেছিল এই বিয়েটি ভেঙে দেওয়ার জন্য।
পল্লবী ও ওই ছেলেটি কথা শেষ করে যখন সকলের সামনে ফিরে আসে, তখন আচমকাই ছেলেটির মা ঘোষণা করেন যে এই বিয়ে হতে পারে না। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ এতক্ষণ তো সব ঠিকঠাকই চলছিল। এরপর পাত্রের মা কারণ হিসেবে জানান যে তিনি পল্লবীর মাথার সিঁদুর স্পষ্ট দেখেছেন এবং সেদিন গণবিবাহের জায়গায় তাকে দেখেছিলেন। পাত্রের মা সকলের সামনে পল্লবীর মাথার সিঁদুর এনে ফেললে বাড়ির সবার পায়ের তলার মাটি সরে যায় এবং কেউ বুঝেই উঠতে পারে না আসলে কী ঘটে চলেছে।
এই ঘটনার পর পল্লবী সকলের সামনে সব সত্যি জানিয়ে দেয় যে তার সাথে কী কী হয়েছিল। কিন্তু এত কিছু শোনার পরেও পল্লবীর কষ্টের কথা না ভেবে সমর তাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয়। অন্যদিকে, পল্লবীকে ফোনে না পেয়ে আদিত্যর ভীষণ দুশ্চিন্তা হতে থাকে এবং সে ছুটে তাদের বাড়ি চলে আসে। এসে সে দেখে, পল্লবী বাড়ির বাইরে মাটিতে বসে কাঁদছে। পল্লবী তখন তাকে জানায় যে বিয়ের কথা জানাজানি হয়ে যাওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
পল্লবীকে এই অবস্থায় দেখে আদিত্য নিজেকে ভীষণ অপরাধী বলে মনে করতে থাকে। তার মনে হতে থাকে যে, এই সমস্ত ঘটনার জন্য সে-ই দায়ী, কারণ সে এখনও সবার সামনে সত্যিটা স্বীকার করতে পারেনি। তার এই দ্বিধা ও গোপনীয়তার জন্যই আজ পল্লবীকে এত বড় বিপদের মুখে পড়তে হয়েছে।
আরও পড়ুনঃ গোপন সত্যি প্রকাশ্যে আসতেই ধূ’লিসাৎ সব! অতীতের জেরে বড় বি’পর্যয়ের মুখে পল্লবী, কীভাবে সামাল দেবে এই ঝ’ড়? দুর্ধর্ষ আজকের পর্ব
আগামী পর্বে দেখা যাবে, শ্রীনিবাস, ঝিনুক, সম্রাটসহ সবাই যখন বাড়িতে এসে উপস্থিত হয়, তখন শ্রীনিবাস জানতে চায় যে পাত্রপক্ষের পল্লবীকে পছন্দ হয়েছে কি না। উত্তরে পল্লবীর বড়দিদি জানায়, যার একবার বিয়ে হয়ে গেছে, তার আবার দ্বিতীয়বার কী করে বিয়ে হবে? পল্লবীর অতীত ও এই সমস্ত ঘটনা শোনার পর শ্রীনিবাস আর তা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। শ্রীনিবাসের এই অবস্থা দেখে বাড়ির সকলে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে এবং আদি ভাবে, এবার হয়তো সত্যিটা সকলের সামনে স্বীকার করার সময় এসে গেছে। দেখা যাক কী হয় আগামী পর্বে।

