পাত্রপক্ষের সামনে দাঁড়িয়ে অপরাধবোধে ভুগছে পল্লবী! রোহিণীর প্রশ্নের মুখে আদিত্য! কোন দিকে এগোচ্ছে আদি-পল্লবীর জীবন?

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বাড়িতে আনন্দের সঙ্গে কমলা সকলকে জানায় যে, পাত্রপক্ষের পরিবার ছেলের জন্য পল্লবীর সব কিছু জানার পরেও তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে রাজি হয়েছে এবং খুব শীঘ্রই তারা পল্লবীকে দেখতে আসবে। কিন্তু এই খুশির খবর শোনার পর থেকেই পল্লবী নিজেকে আর সামলে রাখতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে এবং দৌড়ে নিজের ঘরে চলে যায়। কারণ, এই মুহূর্তে সে কেন বিয়ে করতে চাইছে না, সেই আসল সত্যিটা কেবল সে নিজেই জানে। কিন্তু শত চেষ্টা করলেও সে এই গোপনীয়তা বাড়ির কাউকে মুখ ফুটে বলতে পারছে না।

পরের দিন কমলা ছোট মেয়ে ঝিনুককে ফোন করে পুজোর দিন বাপের বাড়ি আসার জন্য আমন্ত্রণ জানায়। ঝিনুক আসার কথা দিলেও, তার স্বামী সম্রাট তাকে কোনোভাবেই বাড়ি থেকে বের হতে দিতে রাজি নয়। ওদিকে পুজোর দিন কমলা মা কালীর সামনে দাঁড়িয়ে গভীর ভক্তিতে আরতি করে এবং মায়ের চরণে তার দুই মেয়ে পল্লবী ও ঝিনুকের সুখ, শান্তি ও সুরক্ষার জন্য প্রার্থনা জানায়।

অন্যদিকে পল্লবীর মনে চরম দুশ্চিন্তা চলতে থাকে যে, সম্রাটের কড়া নজরবন্দি থেকে সে আদৌ এবছর কালীপুজোয় বাপের বাড়ি আসতে পারবে কি না। কিন্তু ঝিনুক তো সব প্ল্যান করে রেখেছে। সিকিউরিটি গার্ড এর ছদ্মবেশে সে বাড়ি থেকে পালাবে।

ঝিনুককে আটকে রাখতে সম্রাট তার বাড়িতে কড়া পাহারা ও সিকিউরিটি বসিয়ে দেয়, যাতে সে বাড়ির বাইরে এক পাও রাখতে না পারে। কিন্তু সমস্ত বাধা-বিপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ঝিনুক বুদ্ধি করে ছদ্মবেশ ধারণ করে এবং সম্রাটের চোখে ধুলো দিয়ে কৌশলে পালিয়ে শেষ পর্যন্ত বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ঝিনুককে ঘরে না পেয়ে সম্রাট বুঝতে পারে যে সে চতুরতার সঙ্গে তাকে বোকা বানিয়ে পালিয়ে গেছে। রাগে ও সন্দেহে সে সোজা শ্বশুরবাড়ি অর্থাৎ ঝিনুকের বাপের বাড়িতে গিয়ে হাজির হয়।

আরও পড়ুনঃ মায়ের কাছে মেয়ের জন্য প্রার্থনা কমলার! সম্রাটের নজরবন্দী ঝিনুক! স্বামীর কড়া নজরদারি এড়িয়ে কি মায়ের কাছে পৌঁছাতে পারবে সে?

এদিকে পাত্রপক্ষ পল্লবীকে দেখতে তাদের বাড়িতে এসে পৌঁছায়। সকলের সামনে বসে পল্লবী মনে মনে চরম অপরাধবোধে ভুগতে থাকে। সে ভাবে যে নিজের অতীতের সত্যিটা গোপন করে সে সবাইকে ঠকাচ্ছে, তাই সবার সামনে তার সব সত্যি স্বীকার করে নেওয়া উচিত। অন্যদিকে, রোহিণী আদির কাছে জানতে চায় যে আদি কাকে ভালোবাসে এবং তার ভালোবাসার মানুষের নাম কী। এখন দেখার বিষয় হলো, আদি সত্যি সত্যিই পল্লবীর নাম রোহিণীকে জানায় কি না।

Back to top button