গোপন সত্যি প্রকাশ্যে আসতেই ধূ’লিসাৎ সব! অতীতের জেরে বড় বি’পর্যয়ের মুখে পল্লবী, কীভাবে সামাল দেবে এই ঝ’ড়? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ঝিনুককে আটকে রাখতে সম্রাট তার বাড়িতে কড়া পাহারা ও নিরাপত্তা ব্যবস্থা বসিয়ে দিয়েছিল, যাতে সে এক পাও বাইরে রাখতে না পারে। কিন্তু সমস্ত বাধা-বিপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ঝিনুক দারুণ বুদ্ধিমত্তায় ছদ্মবেশ ধারণ করে এবং সম্রাটের চোখে ধুলো দিয়ে কৌশলে পালিয়ে শেষ পর্যন্ত বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ঝিনুককে ঘরে না পেয়ে সম্রাট বুঝতে পারে যে সে চতুরতার সঙ্গে তাকে বোকা বানিয়ে পালিয়ে গেছে। রাগে ও সন্দেহে অন্ধ হয়ে সে সোজা শ্বশুরবাড়ি অর্থাৎ ঝিনুকের বাপের বাড়িতে গিয়ে হাজির হয়।

অন্যদিকে, এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাত্রপক্ষ পল্লবীকে দেখতে তাদের বাড়িতে এসে পৌঁছায়। সকলের সামনে বসে পল্লবী মনে মনে চরম অ’পরাধবোধে ভুগতে থাকে। সে ভাবতে থাকে যে, নিজের অতীতের সত্যিটা গোপন করে সে সবাইকে ঠকাচ্ছে। তাই সবার সামনে তার সব সত্যি স্বীকার করে নেওয়া উচিত। এই মানসিক দ্বন্দ্বের মাঝেই পাত্রপক্ষ পল্লবীর সাথে দেখা করতে আসে এবং পাত্রের সাথে পল্লবীকে আলাদা করে কথা বলার সুযোগ দেওয়া হয়।

পাত্রের সাথে একা কথা বলার সময় পল্লবী বিনা সংকোচে তাকে সব সত্যি জানিয়ে দেয়। সে বলে, কীভাবে তার সাথে অন্যায়ভাবে এমন একজনের সাথে বিয়ে হয়েছিল, যার নাম-পরিচয় পর্যন্ত সে জানে না। তবে মজার বিষয় হলো, যে ছেলেটি পল্লবীকে দেখতে এসেছিল, তার পল্লবীকে ভীষণই পছন্দ হয়েছিল এবং সে মিঠি ও পল্লবী দুজনের সমস্ত বিষয় জেনেই এই বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু পল্লবী নিজেই তাকে অনুরোধ করে এই বিয়েটি ভেঙে দেওয়ার জন্য।

পল্লবী ও ওই ছেলেটি যখন কথা বলে সকলের সামনে ফিরে আসে, তখন আচমকাই ছেলেটির মা ঘোষণা করেন যে এই বিয়ে হতে পারে না। এই কথা শুনে সকলে অবাক হয়ে যায়, কারণ এতক্ষণ তো সব ঠিকঠাকই চলছিল। এরপর পাত্রের মা কারণ হিসেবে জানান যে তিনি পল্লবীকে গণবিবাহের জায়গায় দেখেছেন। এই কথা শোনার পর তো বাড়ির সবার পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং কেউ বুঝেই উঠতে পারে না আসলে কী ঘটে চলেছে।

আরও পড়ুনঃ পাত্রপক্ষের সামনে দাঁড়িয়ে অপরাধবোধে ভুগছে পল্লবী! রোহিণীর প্রশ্নের মুখে আদিত্য! কোন দিকে এগোচ্ছে আদি-পল্লবীর জীবন?

আগামী পর্বে দেখা যাবে, পাত্রপক্ষ বাড়ির সকলকে নানাভাবে অপমান করে সেখান থেকে বেরিয়ে যায়। এই পরিস্থিতিতে কমলা কী করবে বুঝতে না পেরে একেবারে নির্বিকার ও দিশাহারা হয়ে বসে থাকে। অন্যদিকে, পল্লবী তার মাকে নিজের পরিস্থিতি বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে পল্লবীর বড় দাদা সমর রেগে গিয়ে তাকে থা’প্পড় মা’রতে তেড়ে আসে, যদিও তার সেই হাত আটকে দিয়ে বাধা হয়ে দাঁড়ায় তার নিজের স্ত্রী বীণা। এবারে দেখার অপেক্ষা কী হয় আগামী পর্বে।

Back to top button