জ্ঞান হারিয়ে কমলার চরম পরিণতি! থানা থেকে ছাড়া পেলো শ্রীনিবাস! বাবাকে হঠাৎ সামনে দেখে চরম বিস্ময়ে সমর! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, শ্রীনিবাস বাবুকে সঙ্গে নিয়ে পরিবারের সব সদস্য আনন্দে বাড়িতে ফিরে আসেন। সেখানে ছোট মিঠি নিজের হাতে তৈরি একটি সুন্দর ওয়েলকাম কার্ড দিয়ে শ্রীনিবাস বাবুকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এই আনন্দঘন পরিবেশে শ্রীনিবাস বাবু রাজুকে ইশারা করে সিঁদুর এবং শাখা-পলা নিয়ে আসতে বলেন। রাজু তা এনে দিলে, শ্রীনিবাস বাবু সর্বশক্তিমানের সামনে দাঁড়িয়ে পরম ভালোবাসায় কমলাকে আবারও সিঁদুর ও শাখা-পলা পরিয়ে দেন।

এই শুভ পরিণয়ের পর পুরো গুহ পরিবারে এক অনাবিল আনন্দের আমেজ নেমে আসে। সবাই মিলে নাচ-গান ও উৎসবে মেতে ওঠে। কিন্তু এই খুশির মুহূর্তের মাঝেই আচমকা এক অপ্রত্যাশিত ঝড় নেমে আসে, যখন একটি পুলিশ টিম সোজা গুহ বাড়িতে প্রবেশ করে। উৎসবের আমেজে হঠাৎ পুলিশের এমন উপস্থিতি দেখে পরিবারের প্রতিটি সদস্য চরম বিস্ময়ে স্তব্ধ হয়ে যান।

কোনো কারণ ছাড়াই পুলিশ হঠাৎ শ্রীনিবাস বাবুকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশের এই ধরনের আচরণে পরিবারের সবাই গভীরভাবে অবাক হয়ে যান। কমলা এই ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই পরিস্থিতি বুঝতে এবং শ্রীনিবাস বাবুকে মুক্ত করতে পরিবারের সকলে তখনই পুলিশ স্টেশনে ছুটে যান, কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হয় না।

আগামী পর্বে দেখা যাবে, কমলা শ্রীনিবাস বাবুর সুস্থতা ও সুরক্ষার জন্য প্রদীপ হাতে নিয়ে একমনে দাঁড়িয়ে প্রার্থনা করছে। হঠাৎ করেই কমলার মাথা ঘুরতে শুরু করে এবং সে পড়ে যেতে নেয়। ঠিক সেই মুহূর্তেই শ্রীনিবাস বাবু সেখানে উপস্থিত হয়ে কমলাকে পড়ে যাওয়ার হাত থেকে ধরে বাঁচিয়ে নেন। তবে এত মানসিক চাপের পর কমলা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।

আরও পড়ুনঃ ‘মা-বাবা-বোনকে হ’ত্যা…’ ২০তম জন্মদিনেই সব শেষ! শ্বাস রোধ করা গুলির আওয়াজ! মুহূর্তে বদলে গিয়েছিল এই তরুণ অভিনেতার জীবন!

কিছুক্ষণ পর পল্লবী ও বীণার কোলে মাথা রাখা অবস্থায় কমলার জ্ঞান ফিরে আসে। শ্রীনিবাস বাবু তখন ভালোবেসে কমলাকে বলেন যে তিনি ফিরে এসেছেন। ঠিক সেই সময় সমর বাড়িতে ঢুকে বাবাকে দেখে অত্যন্ত চমকে ওঠে। সে অবাক হয়ে প্রশ্ন করে বাবা তুমি এখানে? তুমি কখন এলে এবং তোমাকে কে ছাড়িয়ে নিয়ে আসলো?

Back to top button