জন্মদিনের আনন্দের মাঝেই ম’র্মান্তিক ঘটনা! একা পেয়ে রাজুকে ধা’ক্কা দি’য়ে কুয়োতে ফেলে দিল সম্রাট, কী হবে এর পরিণতি!

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বাবা-মায়ের আর্থিক অবস্থার খোঁচা দেওয়ার পাশাপাশি তাদের শিক্ষা ও দীক্ষা নিয়েও কটু মন্তব্য করতে থাকে সমর। নিজের আজকের অবস্থানের পেছনে মা-বাবার যে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ রয়েছে, রাগের মাথায় সেসবের কোনো হুশই থাকে না তার। বাড়ির সবাইকে এভাবে অপমান করতে দেখে হঠাৎই এসে সমরের ওপর চড়াও হয় আদি। নিজের রাগ সামলাতে না পেরে সে সমরের গায়ে হাত তুলতে গেলে বাকিরা মিলে কোনোমতে দুজনকে শান্ত করে।

সমর তখন আদিকেও নানান কটু কথা শোনায়, কিন্তু আদিও চুপ করে থাকার পাত্র নয়। কমলা ও শ্রীনিবাস বাবুর অপমানের যোগ্য জবাব দেয় সে সমরকে। এই উত্তপ্ত পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই পরের দিন বড় বউ বীণার জন্মদিন উপলক্ষে বাড়ির সকলে মিলে আবার একসাথে উপস্থিত হয়। সেই বিশেষ দিনে ঝিনুকের সাথে সম্রাটও বাড়িতে আসে।

Zee Bangla Kamala Nibas today episode 27 November

বীণা কখনো নিজের জন্মদিন সেভাবে পালন করেনি, তাই প্রথমবার নিজের জন্মদিন পালন হতে দেখে সে বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে। যদিও সমর সেখানেও ছোট-বড় কথা বলতে থাকে। নিজের স্ত্রীর জন্মদিনটুকুও যেন তার হজম হয় না। ঠিক এমন সময় সম্রাটের সামনেই রাজু ও ঝিনুক একে অপরকে কেক খাইয়ে দেয়।

এই দৃশ্য দেখে রাজু ও ঝিনুকের ভাই-বোনের সম্পর্ক নিয়ে মনে মনে সন্দেহ করতে শুরু করে সম্রাট। তাদের এই ঘনিষ্ঠতা মেনে নিতে না পেরে সে রাজুকে সরিয়ে দেওয়ার গোপন ছক কষতে থাকে। মনে মনে সেই সুযোগের অপেক্ষায় ওঁত পেতে থাকে সম্রাট।

আরও পড়ুনঃ সম্রাটের চোখের সামনেই একে অপরকে কেক খাওয়ালো রাজু-ঝিনুক! রাজুকে সরিয়ে দেওয়ার গোপন প্ল্যান সম্রাটের! দুর্ধর্ষ আজকের পর্ব

এরপর সকলেই যখন বীণার জন্মদিন পালন ও হইহই করতে ব্যস্ত, তখনই সম্রাট সেই সুযোগে রাজুকে একা পেয়ে বাড়ির বাইরে নিয়ে আসে। সেই সময় রাজু ফোনে কথা বলছিল, আর ঠিক তখনই তাকে বাড়ির বাইরের কুয়োতে ধাক্কা দিয়ে ফেলে দেয় সম্রাট। এবারে দেখার অপেক্ষা কী হয় আগামী পর্বে।

Back to top button