সম্রাটের চোখের সামনেই একে অপরকে কেক খাওয়ালো রাজু-ঝিনুক! রাজুকে সরিয়ে দেওয়ার গোপন প্ল্যান সম্রাটের! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নিজের অফিসে মা কমলাকে দেখে প্রচন্ড রেগে যায় সমর। মা-বাবা অফিসে এলে তার মান-সম্মান নষ্ট হয়ে যাবে এই মিথ্যা ধারণায় বশবর্তী হয়ে মাকে দেখামাত্রই সে অপমান করতে শুরু করে। ঠিক সেই সময়েই ঘটে আরেক অপ্রত্যাশিত ঘটনা। সমরের অফিসেরই এক কর্মী শ্রীনিবাস বাবুর অটোতে চেপে অফিসে এসে পৌঁছায়।
একে অপরকে না চেনার কারণে অজান্তেই ছেলের সহকর্মীকে অফিসে পৌঁছে দেন শ্রীনিবাস বাবু, আর মুখোমুখি হতেই সহকর্মীর মুখে বাবার অটো চালানোর খবর জানতে পারে সমর। এই ঘটনার পর সমর বাড়ি ফিরে সকলের সামনে বাবা শ্রীনিবাস বাবুকে চরম অপমান করতে শুরু করে এবং সবার কাছে ফাঁস করে দেয় যে তিনি অটো চালান। ছেলের মুখে এমন কথা শুনে বাড়ির সকলে রীতিমতো অবাক হয়ে যায়। এরপর সমর বড়-ছোটর কোনো তোয়াক্কা না করেই মা-বাবা, ছোট বোন এবং ছোট ভাই সকলকেই যা নয় তাই কথা বলতে থাকে।
তাদের আর্থিক অবস্থার খোঁচা দেওয়ার পাশাপাশি তাদের শিক্ষা ও দীক্ষা নিয়েও কটু মন্তব্য করতে থাকে সে। নিজের আজকের অবস্থানের পেছনে মা-বাবার যে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ রয়েছে, রাগের মাথায় সেসবের কোনো হুশই থাকে না সমরের। বাড়ির সবাইকে এভাবে অপমান করতে দেখে হঠাৎই এসে সমরের ওপর চড়াও হয় আদি। নিজের রাগ সামলাতে না পেরে সে সমরের গায়ে হাত তুলতে গেলে বাকিরা মিলে কোনোমতে দুজনকে শান্ত করে। সমর তখন আদিকেও নানান কটু কথা শোনায়, কিন্তু আদিও চুপ করে থাকার পাত্র নয়। সে কমলা ও শ্রীনিবাস বাবুর অপমানের যোগ্য জবাব দেয় সমরকে।
পরের দিন দেখা যায়, বাড়ির সকলে মিলে আবার একসাথে উপস্থিত হয়েছে এবং সেখানে ঝিনুকের সাথে সম্রাটও এসেছে। সম্রাটের সামনেই রাজু ও ঝিনুক একে অপরকে কেক খাইয়ে দেয়। এই দৃশ্য দেখে রাজু ও ঝিনুকের ভাই-বোনের সম্পর্ক নিয়ে মনে মনে সন্দেহ করতে শুরু করে সম্রাট এবং রাজুকে সরিয়ে দেওয়ার গোপন ছক কষতে থাকে।
আরও পড়ুনঃ বাড়ি ফিরেই বাবাকে চরম অপমান সমরের! সবার সামনে ফাঁস হয়ে গেলো শ্রীনিবাসের গোপন সত্যি! দুর্ধর্ষ আজকের পর্ব
সব মিলিয়ে পারিবারিক সম্মান, অহংকার, প্রতিবাদের সুর আর নতুন সন্দেহের টানাপোড়েনে গল্পের মোড় এক উত্তেজনাপূর্ণ দিকে ঘুরে যায়। সমরের এই উদ্ধত আচরণ ও অপমানের শেষ কোথায়, আর সম্রাটের সন্দেহ ও ষড়যন্ত্র ঠিক কোন দিকে গড়ায় তা জানার জন্যই এখন অপেক্ষা আগামী পর্বের।

