বাড়ি ফিরেই বাবাকে চরম অপমান সমরের! সবার সামনে ফাঁস হয়ে গেলো শ্রীনিবাসের গোপন সত্যি! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, দোকান থেকে নিয়ে আসা খাবার মুখে দিয়েই কমলার বড় বৌমা বীণা নিশ্চিত হয়ে যায় যে খাবারটি আসলে তার শাশুড়িরই বানানো। বীণা যখন সরাসরি কমলাকে এ বিষয়ে প্রশ্ন করে, তখন কমলা প্রথমে বিষয়টি আড়াল করতে চাইলেও বীণা মাথার দিব্যি দিয়ে তাকে সত্যি বলতে বাধ্য করে। উপায় না দেখে কমলা সত্যি কথা জানালে পুরো বিষয়টিতে প্রথমে ভীষণ অবাক হয়ে যায় বীণা।
অন্যদিকে, সমরের প্রমোশনের খবরে স্ত্রী বীণা আনন্দে আত্মহারা হয়ে সেই সুখবর শাশুড়ি কমলাকে জানাতে গেলে সমর তাকে বাধা দেয়। সমরের যুক্তি হলো, সকলে জানলে অতিরিক্ত টাকার চাপ এবং সংসারের বাড়তি খরচ সামলাতে হবে। আড়াল থেকে ছেলের এই নিষ্ঠুর ও স্বার্থপর কথা শুনে কমলার বুক কেঁপে ওঠে এবং তার পায়ের তলার মাটি সরে যায়।

পরিস্থিতি বুঝে বীণা যখন দেখে কমলা সবটাই শুনে ফেলেছে, তখন সে শাশুড়ির কাছে ক্ষমা চায়। একই সাথে বীণা জানতে চায় যে, সমরের এই বিশেষ সাফল্যের দিনে কমলা এবং তার শ্বশুর অফিসে উপস্থিত থাকবেন কি না। কমলা প্রথমে যেতে না চাইলেও বীণা তাকে অনেক বুঝিয়ে রাজি করায় এবং বৌমার কথা ফেলতে না পেরে শেষ পর্যন্ত কমলা সমরের অফিসে উপস্থিত হয়।
নিজের অফিসে মাকে দেখে প্রচন্ড রেগে যায় সমর, কারণ সে একদমই পছন্দ করছিল না যে তার মা-বাবা কেউ তার অফিসে আসুক। তার ধারণা ছিল মা-বাবা সেখানে গেলে তার মান-সম্মান নষ্ট হয়ে যাবে, তাই কমলাকে দেখামাত্রই সে অপমান করতে শুরু করে। এরই মাঝে ঘটে আরেক ঘটনা সমরের অফিসেরই এক কর্মী সমরের বাবা শ্রীনিবাস বাবুর অটোতে করে অফিসে এসে পৌঁছায়। একে অপরকে না চেনার ফলে অজান্তেই ছেলের সহকর্মীকে নিয়ে আসেন শ্রীনিবাস বাবু, আর অফিসে মুখোমুখি হতেই সহকর্মীর কাছ থেকে বাবার অটো চালানোর খবর জানতে পারে সমর।
আরও পড়ুনঃ সমরের প্রমোশনের খবর জানাজানি হতেই টাকার চাপ? চরম স্বার্থপর হয়ে উঠল সমর! শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে একি করলো বীণা!দুর্ধর্ষ আজকের পর্ব
আগামী পর্বে দেখা যাবে, সমর বাড়ি ফিরে সকলের সামনে বাবা শ্রীনিবাস বাবুকে চরম অপমান করতে থাকে এবং সবার কাছে ফাঁস করে দেয় যে শ্রীনিবাস বাবু অটো চালান। এই কথা জানার পর বাড়ির সকলে রীতিমতো অবাক হয়ে যায়। এবার দেখার অপেক্ষা, এই ঘটনার পর আগামী পর্বে গল্প কোন দিকে মোড় নেয়।

