আদালত থেকে জামিন পেয়েই উজিকে চরম ধাক্কা! বোনের সব চেষ্টা ব্যর্থ করে চিরতরে ভাঙল সম্পর্ক নিশা!

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হলো ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)। টিআরপি তালিকার প্রথম সারিতে থাকা এই মেগা সিরিয়ালটি শুরু থেকেই তার টানটান উত্তেজনাপূর্ণ গল্প এবং একের পর এক চমকপ্রদ মোড় দিয়ে দর্শকদের ড্রয়িংরুমে পাকা জায়গা করে নিয়েছে। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, জীত বাসু উজিকে ডেকে সরাসরি জানান যে জিৎ বা ডিপার্টমেন্টে তাকে কতটা প্রয়োজন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, উজির মতো একজন দক্ষ ও সৎ মানুষকে কোনোভাবেই তাদের ডিপার্টমেন্ট হারাতে চায় না। জিৎ বাসুর এই কথা শুনে উজি একেবারে চমকে ওঠে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তার মানে কি তিনি এখনো উজির পদত্যাগ পত্রটি গ্রহণ করেননি?

ঠিক এই পরিস্থিতির মধ্যেই সেখানে ঋষি এসে উপস্থিত হয়। ঋষি বেশ চিন্তিত মুখে উজিকে জিজ্ঞেস করে, সায়ন্তনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এই ব্যাপারে উজি কিছু জানে কি না। ঋষির প্রশ্নের উত্তরে উজি কোনো লুকোছাপা না করে সরাসরি হ্যাঁ বলে দেয়। উজি জানায়, সে নিজেই সায়ন্তনকে সবার আড়ালে অন্য কোথাও সরিয়ে রেখেছে। উজির মুখে এমন অবিশ্বাস্য কথা শুনে ঋষি মারাত্মকভাবে চমকে যায়।

এরপর ধারাবাহিকের মূল মোড় ঘোরে আদালতের ভেতরে। বিচারক যখন উজিকে নিশার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন, তখন উজি সবাইকে অবাক করে দিয়ে নিশার পক্ষে কথা বলতে শুরু করে। উজি আদালতকে বোঝানোর চেষ্টা করে যে নিশা এখন পুরোপুরি বদলে গেছে এবং ভালো হয়ে গেছে। এমনকি নিশা যে সমস্ত টাকা ফেরত দিয়ে দিয়েছে, সেই কথাও উজি আদালতের সামনে তুলে ধরে নিশার মুক্তির জন্য জোরালো সওয়াল করে।

উজির এমন ইতিবাচক সাক্ষ্যের ওপর ভিত্তি করে আদালত শেষ পর্যন্ত রায় দেয়। কিন্তু আসল নাটক শুরু হয় কোর্টের কার্যক্রম শেষ হওয়ার পর। রায় ঘোষণার পর যখন উজি এবং জিৎ বাসু নিশার কাছে এগিয়ে যায়, তখন নিশা তাদের সাথে অত্যন্ত কঠোর আচরণ করে। সে পরিষ্কার জানিয়ে দেয় যে, তাদের সাথে নিশার আর কোনো ধরনের সম্পর্ক নেই, অতীতের সমস্ত বাঁধন সে চিরকালের মতো ছিঁড়ে ফেলেছে।

আরও পড়ুনঃ ঝিনুকের বিদায় বেলায় সম্রাটের অদ্ভুত শর্ত! বিয়ের পর পরই সম্রাটের আসল রূপ প্রকাশ! দুর্ধর্ষ আজকের পর্ব

নিশার মুখে এই চরম সত্যিটা শোনার পর উজি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিশা তার কোনো কথাই শুনতে রাজি হয় না। সবাইকে অবাক করে দিয়ে নিশা শেষ পর্যন্ত ভানুর হাত ধরে তার সাথেই চলে যায়। নিশার এই অপ্রত্যাশিত রূপ এবং ভানুর সাথে তার চলে যাওয়া দেখে উজি ও জিৎ বাসু দুজনেই একেবারে হতবাক ও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে।

Back to top button