উজির জালে বন্দি দুর্জয়-সায়ন্তন! আড়ালে থেকে চাল চালছে উজি! অজান্তেই তার হাতে নিজেদের ম’রণবান তুলে দিল দুর্জয়-সায়ন্তন! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হলো ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, দুর্জয় ধীরে ধীরে শুভেন্দু চক্রবর্তীকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। শুভেন্দুর ওপর দুর্জয়ের এই ক্রমাগত প্রভাব এবং বাড়াতে থাকা মানসিক চাপ পুরো পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে। গল্পের এই বিশেষ দিকটি পাঠকদের মনে যেমন আলাদা একটা উত্তেজনার সৃষ্টি করছে, তেমনই এক গভীর রহস্যের জন্ম দিচ্ছে।

এরই মধ্যে বাড়ির সবার সামনে ঋষি হঠাৎ এক বিস্ফোরক দাবি করে বসে। সে সবাইকে জানায় যে, সেদিন যে পাথরটি ছুড়ে মারা হয়েছিল, তার সঙ্গে থাকা চিঠির হাতের লেখাটি আসলে অন্য কারও নয় তা উজির। ঋষির মুখে এই কথা শুনে বাড়ির প্রত্যেকে একেবারে অবাক হয়ে যায়। কারণ এতদিন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারেনি যে, সেই রহস্যময় চিঠির পেছনে উজির নাম এভাবে জড়িয়ে থাকতে পারে।

গল্পের আগামী পর্বে দেখা যাবে, সায়ন্তন এবার সরাসরি দুর্জয় ঘোষালের সঙ্গে দেখা করে। সে দুর্জয়ের কাছে উজিকে নিয়ে সমস্ত সত্য কথা বলতে শুরু করে। সায়ন্তন জানায় যে, উজিই তাকে এতদিন অপহরণ করে আটকে রেখেছিল এবং সাম্প্রতিক সময়ে যা যা ঘটনা ঘটেছে, তার সবকিছুর পেছনেই আসলে উজির হাত রয়েছে।সায়ন্তনের মুখে এই চাঞ্চল্যকর কথা শুনে দুর্জয়ের মনেও তীব্র খটকা লাগে। নিজের চারপাশের পরিস্থিতি আঁচ করতে পেরে সে কিছুটা সন্দিহান হয়ে সায়ন্তনকে বলে, “উজি আবার আমাদের এই কথাগুলো লুকিয়ে শুনছে না তো?”

আরও পড়ুন: সম্রাটের চালে নতুন কাঁটা! সবাইকে বোকা বানানোর খেলায় মেতেছে সম্রাট, শ্রীনিবাসকে বোকা বানালেও কমলার চোখে ধরা পড়ল সে! উপকারের আড়ালে কোন সত্যি ধরে ফেলল কমলা?

দুর্জয়ের সেই সন্দেহটাই শেষ পর্যন্ত অক্ষরে অক্ষরে সত্যি হতে দেখা যায়। অন্যদিকে দেখা যায়, উজি ঠিকই হেডফোন কানে দিয়ে দূর থেকে বসে তাদের পুরো কথোপকথন মন দিয়ে শুনছে। সায়ন্তন ও দুর্জয়ের সব কথা শুনে উজি নিজের মনেই বলে ওঠে, “দুর্জয় ঘোষাল, এবার তোমাকেও ধরব। তোমাকেও আমি কোনোভাবেই ছাড়ব না।”

বোঝাই যাচ্ছে, উজি অনেক আগে থেকেই নিজের চাল খুব নিখুঁতভাবে সাজিয়ে রেখেছিল। দুর্জয় আর সায়ন্তন বুঝতেই পারেনি যে, অজান্তেই তারা এমন কিছু গোপন কথা বলে ফেলছে যা পরে তাদের নিজেদের বিরুদ্ধেই অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে। এখন দেখার বিষয়, এই সমস্ত তথ্য ও প্রমাণ হাতে পাওয়ার পর উজি কি সত্যিই দুর্জয়কে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে, নাকি শেষ মুহূর্তে আবার নতুন কোনো বাধা এসে সব ওলটপালট করে দেবে!

Back to top button