বেঙ্গল টপারকে সরিয়ে বেঙ্গল টপার উপহার দিয়েছিল জি! ফের ইতিহাসের পুনরাবৃত্তি! তবে কি পরিণীতা নিম ফুলের সমান দাবিদার?

খুব শীঘ্রই জি বাংলার (zee bangla) পর্দায় আসছে নতুন ধারাবাহিক পরিণীতা (Parineeta)। আগামী ১১ই নভেম্বর থেকে রাত ৮ টায় সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক। জি বাংলা প্রোডাকশন হাউজের পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে এই ধারাবাহিক। নতুন ধারাবাহিক নিয়ে দর্শকদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। তবে অনেক দর্শকদের মনে ক্ষোভ জন্ম নিয়েছে এই ধারাবাহিক শুরু হওয়ার আগেই।
দর্শকের রাগ হওয়ার প্রধান কারণ এই ধারাবাহিক ১১ই নভেম্বর থেকে রাত আটটায় সম্প্রচারিত হবে। বর্তমানে রাত আটটায় জি বাংলার পর্দায় নিম ফুলের মধু ধারাবাহিক দেখানো হয়ে থাকে। যা দর্শকদের অত্যন্ত প্রিয় একটি ধারাবাহিক এবং সেই সাথে বেঙ্গল টপার। তাই এই ধারাবাহিকের জায়গায় নতুন ধারাবাহিক আনার ফলেই দর্শকদের রাগ হয়েছে। যদিও নিম ফুলের মতো ধারাবাহিকটি জি বাংলা প্রোডাকশন হাউসেরই।
এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে জি বাংলায়। আজ থেকে এক বছর আগে যখন ফুলকি ধারাবাহিক শুরু হয়েছিল সেই সময় ফুলকির জায়গায় দেখানো হত গৌরী এল ধারাবাহিক। গৌরী এলো ধারাবাহিকটি দর্শক মহলে কিন্তু বেশ জনপ্রিয় ছিল। ওই ধারাবাহিকের জায়গায় ফুলকি ধারাবাহিক শুরু হওয়ায় ক্ষেপে গিয়েছিলেন দর্শক।
কতটা মন জয় করতে পারবে পরিণীতা?
তবে বর্তমানে ফুলকি কিন্তু রমরমিয়ে চলছে। আর প্রতি সপ্তাহতেই প্রায় বেঙ্গল টপার হচ্ছে। গৌরী এলো জি বাংলা প্রোডাকশন হাউজের পক্ষ থেকে শুরু হয়েছিল। সেই জায়গায় ফুলকি এসেছিল, সেটাও ছিল জি বাংলা প্রোডাকশন হাউজের। সুতরাং ফুলকি জি বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছে এবং মান রেখেছে। তাই কে বলতে পারে নিম ফুলের মধুর জায়গায় যে নতুন ধারাবাহিক পরিণীতা শুরু হচ্ছে সেটা জি বাংলা প্রোডাকশন হাউজের মান রাখবে, আর দর্শকদের মন জয় করে নেবে।
আরও পড়ুন: আবারোও এক মর্মান্তিক মৃ’ত্যু! মিঠুন চক্রবর্তীর জীবনে বিরাট দুঃসংবাদ!
দেখা যাক ধারাবাহিক শুরু হওয়ার পর কি হয়। পরিণীতা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেতা উদয় প্রতাপ সিং এবং নবাগত অভিনেত্রী ঈশানী চক্রবর্তী। উদয়কে তো আমরা প্রত্যেকেই চিনি। ধারাবাহিক জগতে বেশ জনপ্রিয় উদয়। এর আগে বিভিন্ন পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও প্রথমবার তাকে জি বাংলার পর্দায় প্রধান চরিত্রে দেখা যাবে। এছাড়া দ্বিতীয় নায়িকা চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সুরভী মল্লিক।

