জগদ্ধাত্রীর কামাল! জ্যাস সান্যালের নামে নতুন মোবাইল গেম, জিতলেই সরাসরি অঙ্কিতার সঙ্গে দেখা করার সুযোগ

জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। মেগা সিরিয়ালগুলির সঙ্গে পাল্লা দিয়ে সব সময়েই উপরের দিকে থেকেছে এই ধারাবাহিক। টানা বেশ কিছু সপ্তাহ বেঙ্গল টপার থাকার পর আপাতত একটু নেমেছে ধারাবাহিকের টিআরপি। তবে এক থেকে পাঁচের মধ্যে স্থায়ী আসন দখল করে রেখেছে জ্যাস সান্যাল। আর এবার ‘জগদ্ধাত্রী’-র কেরামতি ছড়িয়ে পড়লো প্লে স্টোরেও। আস্ত একটা গেম শুরু হল ‘জগদ্ধাত্রীর’ নামে।
এর আগে বাংলা ধারাবাহিকের নামে মোবাইল গেম চালু হবার কথা ভাবা যায়নি। তবে জি বাংলার জগদ্ধাত্রীর জনপ্রিয়তা ছাপিয়ে গিয়েছে সবকিছুকেই। জগদ্ধাত্রীর অনুকরণে চালু হয়েছে নতুন গেম। এদিকে জ্যাস নিজেই জানতেন না তাঁর নামে গেমের কথা! সোনার সংসার মঞ্চে এই কথা শুনেই অবাক জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিক।
সম্প্রতি আয়োজিত হয়েছে সোনার সংসার অ্যাওয়ার্ড। আর সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিখ্যাত অভিনেতা আবির চ্যাটার্জী। মঞ্চে তিনি অঙ্কিতাকে বলেন, “যদি বলি, তোমার মতোই ট্রেনিং দিয়ে আরেকটা জগদ্ধাত্রী আমরা তৈরি করেছি। তাহলে কি তুমি বিশ্বাস করবে?” জগদ্ধাত্রী মুখ দেখে বোঝা যায় মোটেই বিশ্বাস করেন নি তিনি। এরপরই অঙ্কিতাকে চমকে দেন সঞ্চালক আবির।
পর্দায় ফুটে উঠে জগদ্ধাত্রী গেমের এক টুকরো দৃষ্টান্ত। তবে তার আগে আবির বলেন, “আমরা যে জগদ্ধাত্রীর কথা বলছি, সেও একইরকম ফাটাফাটি অ্যাকশন করে। অপরাধীদের পিছনে ছোটে। যাকে বলে, এক্কেবারে নাস্তানাবুদ করে ছেড়ে দেয়।” বলাই বাহুল্য ঠিক এভাবেই পর্দায় ছোটাছুটি করে বেড়ান অঙ্কিতা। অপরাধীদের ধরে শাস্তি দেন তিনি।
View this post on Instagram
আরও পড়ুনঃ দোলের দিন রাইয়ের জীবনে নতুন ঝড় তুলল নিলু! এই শুভ লগ্নেই প্রবেশ করলো রাইয়ের জীবনের বসন্ত!
পর্দায় ফুটে ওঠা মোবাইল গেমটিতে জগদ্ধাত্রীরা আদলে থাকা কার্টুনটি অপরাধীদের পিছনে ছুটে তাঁদের ধরছে। এই গেমটিতে রয়েছে একাধিক লেভেল। যে ব্যক্তি এই গেমটি থেকে সবচেয়ে বেশি স্কোর করতে পারবে, এভাবে সরাসরি জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিকের সঙ্গে দেখা করার সুযোগ। প্লে স্টোর থেকে ডাউনলোড করে গেমটি খেলতে পারবেন সবাই। নিঃসন্দেহে এটি জগদ্ধাত্রীর মুকুটে এটি একটি নতুন পালক।
View this post on Instagram

