দোলের দিন রাইয়ের জীবনে নতুন ঝড় তুলল নিলু! এই শুভ লগ্নেই প্রবেশ করলো রাইয়ের জীবনের বসন্ত!

যতদিন যাচ্ছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকটি। এমনিতেই টিআরপি তালিকায় প্রথম পাঁচ এর বেশিরভাগ স্লটই দখল করে রয়েছে জি বাংলা। এই ধারাবাহিকের গল্প মন ছুঁয়ে গিয়েছে ভক্তদের। একদম অন্যরকম এক আন্তরিকতার ভরপুর এই ধারাবাহিকটি প্রত্যেকদিন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সম্প্রতি মারা গিয়েছে রাইয়ের বাবা। যার ফলে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয়েছে রাইকে। সেই দায়িত্ব নিতে গিয়ে নিজের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়েছে সে। নিজের হবু স্বামীর সঙ্গে বিয়ে দিয়েছে নিজের বোনের। এত আত্ম বলিদান করার পরেও সে শান্তি পায়নি। সবাই তার দিকেই দোষের আঙুল তুলেছে।

সম্প্রতি নিলু রাই এর প্রতি প্রচন্ড ঈর্ষান্বিত হয়ে পড়েছে। তার মনে হচ্ছে রাই তার স্বামীকে তার জীবন থেকে কেড়ে নিতে পারে। যার ফলে সে মিথ্যে অপবাদ দিয়ে অত্যন্ত অপমান করে রাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর এরপর সমস্ত দায়িত্ব নিজেই নিয়েছে। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের প্রত্যেকের কাছে ছোট হয়েছে নিলু। বুঝতে পেরেছে রাই এর প্রতি এই পরিবারের কারোর ভালোবাসা এতটুকুনিও কমেনি।
সম্প্রতি একটা চাকরির চেষ্টা করছে রাই। কারণ বাবার অবর্তমানে তাকে সংসারের দায়িত্ব নিতে হবে। রাইয়ের দাদা হাঁটা চলায় অক্ষম তাই সে কোনভাবেই পরিবারের দায়িত্ব নিতে পারবে না। একটা চাকরিটা ভীষণ দরকার। আর এই চাকরির মধ্যে দিয়েই তার জীবনে প্রবেশ করতে চলেছে নতুন নায়ক। এই বসন্তের দিনে রায়ের জীবনে বসন্ত আনতে চলেছে সেই ব্যক্তি। দোলের মহা লগ্নেই সেই বসন্তের রং লাগল রাই এর শরীরে।
আরও পড়ুনঃ মেহেন্দিকে উচিৎ শিক্ষা দিলো কৌশিকী মুখার্জী! এঁচোড় কাটতে গিয়ে মুখ থুবড়ে পড়ল সে!
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, বড় করে দোল উৎসব পালন করা হচ্ছে। চারিদিকের বাতাস ভরে উঠেছে আবিরে। এমন সময় সেখানে প্রবেশ করে সৌর্যর মা আর নিলু। এত আয়োজন দেখে চমকে যায় তারা। এরপর সেখানে রাই এর সাথে দেখা হয় তাদের। নিলু রাইয়ের দিকে আবিরের থালা নিয়ে এগিয়ে আসে আর বলে, সে প্রার্থনা করছে যাতে খুব তাড়াতাড়ি তার জীবনে রং লাগানোর লোক আসে। রাই তখন বলে, ভগবান কখনো কারো জীবন ফাঁকা রাখে না। এরপর তাড়াতাড়ি করে সেখান থেকে যেতে গিয়ে ভর্তি আবিরের থালা নিয়ে স্যার এর সাথে ধাক্কা খায় রাই।

