“কলেজে পড়াশোনা করতে যায়, নাকি অন্য কিছু”! ডাক্তারি, এমবিএ পড়তে গিয়ে ঝগড়া খুনসুটিতে মত্ত নায়ক নায়িকা! দর্শকদের ক্ষোভের মুখে জি বাংলা!

ধারাবাহিক (Television Serial) হলো বর্তমান সময়ে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ। ধারাবাহিকগুলি রয়েছে বলেই প্রতিদিনের একেঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। বিনোদন জগতের (Entertainment world) অনেকটা জুড়েই রয়েছে এই ধারাবাহিকগুলি। প্রতিদিনের বিনোদন বলতে তো আমরা এই ধারাবাহিক গুলি বুঝি।
কয়েক দশক ধরে ধারাবাহিকগুলি দর্শকদের মন জয় করে আসছে। বর্তমানে তো বিভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হয় একাধিক চ্যানেলের মাধ্যমে। বর্তমানে সেরকমই দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো জি বাংলার পরিণীতা ও পুবের ময়না।
পরিণীতা ধারাবাহিকে নায়ক চরিত্রে অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিং এবং তার বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী ঈশানী চ্যাটার্জী। কয়েকমাস আগেই শুরু হয়েছে এই ধারাবাহিক। শুরুতে দর্শকেরা ভেবেছিলেন হয়তো এই ধারাবাহিক একেবারই মন জয় করতে পারবে না কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই টিআরপি তালিকায় সকলকে অবাক করে টপার হয়েছে। অন্যদিকে পুবের ময়না ধারাবাহিকে নায়ক চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী এবং আপনার বিপরীতে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী ঐশানী দে।
কিছুদিন আগেই দুই ধারাবাহিকে একটি কমন দৃশ্য দেখানো হয়েছিল। পরিণীতা ধারাবাহিকে দেখানো হয়েছিল পারুলের কলেজে রায়ানের বন্ধুরা মিলে পরিণীতাকে কলেজ থেকে বের করার জন্য তাকে নেশা করিয়ে সকলের সামনে অপদস্থ করেছিল। আবার একইভাবে পুবের ময়না ধারাবাহিকেও দেখানো হয়েছিল ময়নাকে কলেজ থেকে বের করার জন্য তার সহপাঠীরা কয়েকজন মিলে তাকে খাবারের মধ্যে নেশার জিনিস মিশিয়ে নেশা করিয়েছিল।
আরও পড়ুনঃ প্রতিযোগিতার বাহানায় পারুলের কাছাকাছি রায়ান! রায়ান পারুলকে এক হতে দেখে ভয়ংকর কান্ড ঘটালো শিরিন!
কিন্তু পরিনীতা ধারাবাহিকে পারুল তার সহপাঠীদের শাস্তি দেওয়ার বদলে প্রিন্সিপালের কাছে অনুরোধ করেছিল যাতে তাদের কলেজ থেকে বের করে না দেয়। তাহলে তাদের পড়াশোনা নষ্ট হয়ে যাবে। অন্যদিকে পুবের ময়না ধারাবাহিকে ময়না কিন্তু প্রতিশোধ নিতেই ব্যস্ত। তার সাথে যারা অন্যায় কাজ করেছে তাদের কলেজ থেকে বের করার জন্য অনশনে পর্যন্ত বসেছে। দুই ধারাবাহিকে দুই বিপরীত চরিত্রের নায়িকাকে দেখে দর্শকেরা নানান ধরনের সমালোচনা করেছে। একাংশ দর্শকের দাবি এরা যদি কলেজে এসবই করতে যায় তাহলে পড়াশোনাটা কখন করে। কলেজে তো পড়াশোনা বাদে সব কিছুই দেখানো হচ্ছে এখন ধারাবাহিকে। এই নিয়ে দুই ধারাবাহিক সোশ্যাল মিডিয়াতে সমালোচনার মুখে পড়েছে।

