প্রতিযোগিতার বাহানায় পারুলের কাছাকাছি রায়ান! রায়ান পারুলকে এক হতে দেখে ভয়ংকর কান্ড ঘটালো শিরিন!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে ইউনিভার্সিটি একেবারে সেজে উঠেছে ভালোবাসার দিন উদযাপনের জন্য। রায়ান নিজে ভায়োলেন বাজাচ্ছে। আর সামনে থেকে লাল শাড়ি পড়ে সুন্দর সেজেগুজে রায়ানের দিকে এগিয়ে আসছে পারুল। পারুলকে নতুন রূপে দেখে রায়ান তার প্রশংসা করে। যেটা একেবারেই পছন্দ হয়নি শিরিনের। আসলে শিরিন মনে মনে রায়ানকে পছন্দ করে। তাই পারুলকে সে একেবারেই সহ্য করতে পারে না।

Bengali serial

অন্যদিকে গ্রামের সেই স্টুডিওতে গিয়ে রুক্মিণী নিজের ক্যামেরার কার্ড খুঁজে পায়। তারপর সেই কার্ডেই দেখা যায় আসল চোর কারা, কারা রুক্মিণীর ক্যামেরা চুরি করেছে সেটা জানতে পারে। এবারে দেখা যাক রুক্মিণী নিজের ক্যামেরা কিভাবে খুঁজে পায়।

অন্যদিকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কলেজে বিশেষ কিছু খেলা খেলানো হয় স্টুডেন্টদের দিয়ে। একে অপরের সঙ্গে জুটি বেঁধে যারা এই খেলায় জিতবে তারাই হবে এই বছরের বিজয়ী। আর ভাগ্যের ফেরে রায়ানের সঙ্গে পারুল জুটি বাঁধে। পারুলের নামই ওঠে রায়ানের কপালে। এবারে দেখার অপেক্ষা এই খেলার ছলে কাছাকাছি আসে কিনা রায়ান পারুল।

আরও পড়ুনঃ অনির্বাণকে এখনো মনে মন থেকে ক্ষমা করতে পারেনি রাই! রাই অনির্বাণের মাঝে অভিমানের পাহাড়! ফাঁস ধারাবাহিকের পরবর্তী পর্ব

পরিণীতা আজকের পর্ব

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রোমান্টিক গানে একে অপরের সঙ্গে সুন্দর ডান্স পারফরম্যান্স করে রায়ান পারুল। অন্যদিকে শিরিন তো তাদের একেবারেই কাছাকাছি দেখতে পারেনা। কিন্তু পারুল ঠিক করে প্রতিযোগিতা যেহেতু তাই সে জান-প্রাণ দিয়ে এই প্রতিযোগিতায় জেতার চেষ্টা করবে। এবার দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button