টিয়ারপির হাল বেহাল, অবস্থা ফেরাতে জলসার হিট মেগাকে হুবহু টুকে দিল মিত্তির বাড়ি!

বাংলা মেগা ধারাবাহিক (Tv Serial) জগতে একের পর এক নতুন ধারাবাহিক আসছে। বিভিন্ন চ্যানেলগুলোতে বিভিন্ন প্রোডাকশন হাউসের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে ধারাবাহিকগুলি। ধারাবাহিকগুলির একেকটার গল্প এক এক রকম। তাই জন্য দর্শকদের প্রতিটি ধারাবাহিক নিয়ে বেশ উৎসাহ রয়েছে। জি বাংলা (Zee Bangla), স্টার জলসা (Star jalsha), কালার্স বাংলাতে (Colours Bangla) ইতিমধ্যে বেশকিছু ধারাবাহিক শুরু হতে চলেছে।

জি বাংলায় যেমন পরপর দুটি নতুন ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে। একটি জি বাংলা প্রোডাকশন হাউজের তরফ থেকে আসছে পরিণীতা। আগামী ১১ই নভেম্বর থেকে এই ধারাবাহিক শুরু হবে, অন্যদিকে N.Ideas এর পক্ষ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক মিত্তির বাড়ি। এই ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী পারিজাত চৌধুরীকে।

তবে নতুন ধারাবাহিক মিত্তির বাড়ির প্রথম প্রোমো ভিডিও দেখে দর্শকদের সকলের মনে একটা প্রশ্ন উঠেছে। প্রোমো ভিডিও দেখে বেশিরভাগ দর্শকেরা দাবি করছেন এই ধারাবাহিকটি অনেকটা স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকের মতো হতে চলেছে। কারণ দুই ধারাবাহিকের প্রোমো ভিডিও সম্পূর্ণভাবে এক না হলেও বেশ অনেকটাই এক। আর এই ভিডিও দেখে তো স্টার জলসার দর্শকেরা জি বাংলাকে ট্রোল করতে শুরু করেছে। দেশের মাটি ধারাবাহিককে খানিকটা কপি করেই জি বাংলা এবার তাদের নতুন গল্প নিয়ে আসছ।

mittir bari new serial promo

স্টার জলসাকে কপি করল জি বাংলা

উল্লেখ্য আজ থেকে প্রায় তিন বছর আগে স্টার জলসার পর্দায় দেশের মাটি নামের এক ধারাবাহিক শুরু হয়েছিল। সেই ধারাবাহিকের প্রোমো ভিডিওতেও দেখানো হয়েছিল কিভাবে পুজোর সময় বাড়ির ছেলে, বউ সবাই বাড়িতে ফিরে এসে তাদের ভিটেমাটি বিক্রি করে দেওয়ার কথা জানাচ্ছে বাবা মাকে। সেখানেও একজন বাইরের মেয়ে তাদের সবাইকে বুঝিয়েছিল বাড়ি বিক্রি না করে দেশের বাড়িতেই সবাই মিলে একসঙ্গে থাকার কথা। সেই নিয়েই শুরু হয়েছিল ধারাবাহিকটির গল্প।

এদিকে মিত্তির বাড়ির প্রোমো ভিডিওতেও দেখা যাচ্ছে দেশের বাড়িতে পুজো নিয়ে মনে একটুও খুশি নেই বাবা-মায়ের। তখনই বাড়ির ছেলে-মেয়ে, নাতি-নাতনী বউমা সবাই এসে হাজির হয়। সবাইকে দেখে তো ভীষণই খুশি তারা। কিন্তু তারা আসলে বাবার সঙ্গে বাড়ি বিক্রি নিয়ে আলোচনা করতে এসেছে। এই ধারাবাহিকেও গল্পের নায়িকা বাড়ি বিক্রি না করে একসঙ্গে থাকার কথা সবাইকে বলছে। আর এই প্রোমো ভিডিও দেখেই সবাই বলছে দেশের মাটি 2.O ভার্সন আসতে চলেছে।

আরও পড়ুনঃ মিষ্টি কথার পাচনেই সবার মন গলাল আনন্দী, আদিকে বাড়ি ফেরাতে অসাধ্য সাধন করল সে!

একে তো জি বাংলার অবস্থা খারাপ। টিআরপি তালিকায় বেশিরভাগ সপ্তাহে জি বাংলার ধারাবাহিক গুলো টেক্কা দিতে পারছে না স্টার জলসাকে। স্টার জলসা অনেক এগিয়ে রয়েছে প্রতি সপ্তাহে। সেখানে স্টার জলসাকে কপি করছে জি বাংলা। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে তো তুমুল ট্রোলের মুখে পড়তে হয়েছে জি বাংলাকে। এবারে দেখার অপেক্ষা ধারাবাহিক শুরু হলে গল্প কিভাবে এগোয় এবং দর্শকের মন কতটা জয় করতে পারে।

Back to top button