মিষ্টি কথার পাচনেই সবার মন গলাল আনন্দী, আদিকে বাড়ি ফেরাতে অসাধ্য সাধন করল সে!

নতুন শুরু হওয়ার জি বাংলার (Zee Bangla) ধারাবাহিকগুলির মধ্যে একটি ‘আনন্দী’ (Anondi)। একটু একটু করে ধারাবাহিকের গল্প সকলের মন জয় করে নিচ্ছে। টিআরপি তালিকায় ধীরে ধীরে জায়গা দখল করে নিচ্ছে। ধারাবাহিকের জুটি আদি আনন্দীর গল্প বেশ ভালই পছন্দ হচ্ছে দর্শকদের। প্রথম সপ্তাহের পর থেকে ধীরে ধীরে টিআরপিতে একটু একটু করে প্রতিপক্ষকে চাপে ফেলছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আদি আনন্দীর মধ্যে যে ঝামেলা হচ্ছে সে খবর পৌঁছে যায় নন্দিনীর কাছে। নন্দিনী এই খবর জানায় তিতিরকে। আসলে আনন্দীর বিরুদ্ধে তিতিরকে একটু একটু করে উস্কে দিচ্ছে নন্দিনী। অন্যদিকে আদি আনন্দীকে কোনভাবে বিশ্বাস করতে চায় না। আনন্দী আদির থেকে সময় চেয়ে নেয় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আদি আনন্দীকে ২১ দিন সময় দেয়। এর মধ্যে আনন্দীকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, না হলে লাহিড়ী বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে।

anondi

আনন্দী আজকের পর্ব ১ নভেম্বর (Anondi Today Episode 1 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে বাড়িতে আদিও আনন্দীর বিয়ের পরে তাদের দুজনের মঙ্গল কামনায় পুজো রাখা হয়েছে। সেই পুজোতে কিছুতেই বসতে রাজি হয় না আদি। একটি সেমিনারের জন্য সে তখনই বেরিয়ে যায় বাড়ি থেকে। এদিকে আনন্দী বাড়ির সবাইকে কথা দেয় আদি তার সঙ্গে পুজোতে বসবে। প্রথমে তো আনন্দীর কথা শুনে বাড়ি প্রত্যেকে অবাক হয়ে যায়, কেউ বুঝতেই পারেনা আনন্দী কি করতে চাইছে।

আদির মনে জায়গা করতে চায় তিতির

অন্যদিকে আদির মনে ক্ষতটাকে আরো খুঁচিয়ে দেওয়ার জন্য তিতিরকে উস্কানি দিতে থাকে নন্দিনী। নন্দিনী বলে তিতিরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। এই সুযোগে আদির মনে নিজের জায়গা তৈরি করে নিতে হবে। নন্দিনীর এই সমস্ত ভুলভাল বুদ্ধিতে নিজেকে জড়িয়ে ফেলে তিতির। অন্যদিকে আদি তিতিরকে নিয়ে সেমিনারে উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর তখনই তিতির আদির মনে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করে। আনন্দীর নামে ভুলভাল কথা বলে নিজের জায়গায় তৈরি করতে চায়। কিন্তু আদি বেশ বিরক্ত হয়।

আরও পড়ুনঃ ‘শিরদাঁড়া সবসময় সোজা রাখতে হয়’, বদলায়নি উচ্ছে বাবুর সেই পুরনো মেজাজ! তার ঢাকের তালেই জেগে উঠবে মিত্তির বাড়ি! প্রকাশ্যে নতুন প্রোমো

অন্যদিকে আনন্দী আদির স্যারের কাছে পৌঁছে যায় আজ যার সঙ্গে আদির সেমিনার রয়েছে। সেখানে গিয়ে স্যারের সঙ্গে নানা রকম কথাবার্তার মাধ্যমে আনন্দী জানায় আদি তার স্বামী। স্যারও আনন্দীকে পুরনো দিনের অনেক কথা বলতে থাকে। এরপর আনন্দী জানায় আজকে বাড়িতে তাদের নামে পূজা আছে কিন্তু আদি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। এ কথা শুনে স্যার ভীষণ কষ্ট পায়। এরপরে আনন্দী ওই স্যারকে অনুরোধ করে লাহিড়ী বাড়িতে সেমিনার করার জন্য। যাতে পুজোও হয় আবার সেমিনারটাও হয়। আর যাদের যাদের সেমিনারে আসার কথা তাদের সবাইকে আনন্দী বলে সেমিনারের ভেনু বদলে গেছে। আদি সেমিনার হলে পৌঁছে দেখে কেউ আসেনি, তখনই আদির কাছে একটি ফোন আসে আদি জানতে পারে সেমিনার হচ্ছে তাদেরই বাড়িতে। এরপর বাড়িতে এসে আদি দেখতে পায় আদির স্যারকে আনন্দী একেবারে পাত পেরে বসে খাওয়াচ্ছে। এবারে পরবর্তী এপিসোডে কি হলো সেটাই দেখার অপেক্ষা।

Back to top button