জগদ্ধাত্রী’-তে মেহেন্দির নতুন চ্যালেঞ্জ! উৎসবকে জব্দ করতে মেহেন্দিকে নিয়ে বাড়ি ছাড়লো শকুন্তলা!

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। এই ধারাবাহিকের (Bengali Serial) কেন্দ্রীয় চরিত্র জ্যাস সান্যাল ওরফে জগদ্ধাত্রী রূপে লক্ষ্মী গুনে সরস্বতী। সে যেমন দক্ষ হতে সংসার সামলায় তেমনি কর্মক্ষেত্রে গুলি চালাতেও সমান পারদর্শী। অপরাধীরা ভয় কাঁপে জগদ্ধাত্রীর। অপরাধ দমনে জগদ্ধাত্রীর জুড়ি মেলা ভার। ধারাবাহিকের বিগত পর্বে দেখা গেছে জগদ্ধাত্রী কিভাবে বুদ্ধির জোরে সমস্ত কিছু রক্ষা করে এসেছে। তবে বিপদ তাঁর পিছু ছাড়ে না। মুখার্জি বাড়িতে তাঁর পিছনে সব সময়ই বোনা চলে ষড়যন্ত্রের জাল।
জগদ্ধাত্রীর আগের পর্বে দেখা গিয়েছে মেহেন্দি কে নিয়ে চলে এসেছে শকুন্তলা। কৌশিকী, জগদ্ধাত্রী, সবার সামনেই বাকবিতণ্ডায় জড়ায় মেহেন্দি। এদিকে দেবুদা জগদ্ধাত্রীর নামে গুরুতর অভিযোগ তোলে। দেবুদা বলে জগদ্ধাত্রী শহর কলকাতায় হোটেল বুক করেছে। আর সেটি জালিয়াতির টাকায়। দেবুদার কথা শুনে অবাক হয়ে যায় জগদ্ধাত্রী। মত পাল্টা মতের পালা চলে।
এরপরই দেখা যায় মেহেন্দিকে কৌশিকী মুখার্জী বলে জগদ্ধাত্রীর মতো তাঁকেও পরিবারের সব কাজ সামলাতে হবে। বাইরের মতো ঘরেও সমান পারদর্শী হয়ে উঠতে হবে। এ কথা শুনে জগদ্ধাত্রী বলে বিয়ের পর সব মেয়েকে খুন্তি ধরতে হয়। তাই মেহেন্দিকেও সংসার সামলানোর দায়ভার নিতে হবে।
নতুন চ্যালেঞ্জ পেয়ে একটু গুটিয়ে যায় মেহেন্দি। কিন্তু শকুন্তলা থামেনা। শকুন্তলা, জগদ্ধাত্রীকে বলে ভুলে যেওনা জগদ্ধাত্রী আমার মেয়ে এই বাড়ির বউ। আর তুমি এই বাড়ির আশ্রিতা। তখন জ্যাস সান্যাল পাল্টা বলে, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি এই বাড়ির বড় বউ। বড় ছেলের বউ। এরপর ফের এইসব বিষয় নিয়ে বাকবিতণ্ডা চলে। এসবের মাঝে মেহেন্দি বলে যে সে সমস্ত কাজ সামলাতে পারবে।
আরও পড়ুন: দোলের দিনই শেষ জগদ্ধাত্রী! কৌশিকী ,স্বয়ম্ভু এবং কাঁকনের সামনেই গুলি বিদ্ধ হল সে!
কৌশিকী তখন বলে, আমরা সবাই চাই যে মেহেন্দিবাড়ির কাজ ভালোভাবে করুক। এই বলে জগদ্ধাত্রী দিকে তাকিয়ে হালকা করে চোখ টিপে ইশারা করে কৌশিকী মুখার্জি। তাহলে কি এবার মেহেন্দি পারবে তার নতুন চ্যালেঞ্জ সামলাতে?
নাকি জগদ্ধাত্রীর কাছে ফের একবার হেরে যাবে মেহেন্দি মুখার্জি?

