ফুলকিকে আবারও বিয়ের প্রস্তাব দিলো রোহিত! রায় চৌধুরী বাড়িতে বাজলো বিয়ের সানাই! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ধানু সবরকম ভাবে তার জেঠিমাকে বাঁচানোর চেষ্টা করে। আর অন্যদিকে বিপরীত পক্ষের উকিল হৈমন্তীকে দোষী প্রমাণ করার চেষ্টা করে। ধানু বিচারককে এটাই বোঝাতে চাই যে হৈমন্তী যে যেটা করেছে সেটা সম্পূর্ণ ফুলকিকে বাঁচানোর জন্য। তারপর হৈমন্তী দেবী নিজেই কিছু বলতে চাই বিচারককে। বিচারক তাকে সেই কথা বলার সুযোগটুকু দেয়। ফুলকিরা এই কথা শুনেই ভয় পেয়ে যায়। কারণ জেঠিমা এখন নিজের মধ্যে নেই, তাই তিনি কি বলতে কি বলে দেবে সেটা নিয়ে চিন্তায় থাকে ফুলকিরা।

এরপর জেঠিমা বিচারককে জানান তিনি ইচ্ছে করেই রুদ্রকে গুলি করেছেন। রুদ্র তার সন্তানকে তার কোল থেকে কেড়ে নিয়েছে। তথাকে খুন করা হয়েছে। তেমনই তিনিও চেয়েছিলেন রুদ্রকে শাস্তি দিতে, উচিত শিক্ষা দিতে। এতদিন ধরে তিনি তার বড় সন্তানের মৃত্যুর জন্য রোহিতকে দায়ী করে এসেছে, আর রুদ্রকে নিজের সন্তানের জায়গা দিয়েছে। আর সেই রুদ্র তার ক্ষতি করেছে। তাই মায়ের আবেগ ধরে রাখতে না পেরে হৈমন্তী দেবী খুন করেছে রুদ্রকে।
হৈমন্তী সৎ ভাবে বিচারকের সামনে সব সত্যি কথা স্বীকার করেছে দেখে এবং হৈমন্তী দেবীর আবেগকে সম্মান দিয়ে আদালতের পক্ষ থেকে তাকে অবশেষে নির্দোষ ঘোষণা করে এবং তাকে এই অপরাধ থেকে মুক্তি দেয়। তারপর ফুলকিরা হৈহৈ করতে বাড়ি নিয়ে আসে তাকে। আবার আগের মতন আনন্দ উৎসবে ভরে ওঠে রায় চৌধুরী পরিবার।
আরও পড়ুনঃ ‘একটা মানুষের উল্লাস কখনোই আরেকটা মানুষের হাহুতাস হতে পারেনা’ – ঠাকুরপুকুর ঘটনায় বিস্ফোরক অভিনেতা সাহেব ভট্টাচার্য!
এদিকে হৈমন্তী ফিরে এসেছে দেখে সবাই মিলে হয় হইচই করার জন্য পান্তার আয়োজন করে। সেখানে বাড়ির সবাই মিলে আনন্দে মেতে ওঠে। এদিকে তমাল যে ঝিনুককে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে সেটা সবাই বুঝতে পারে। তাই ঈশিতার সাথে ডিভোর্সের পাশাপাশি তমালের সাথে ঝিনুকের বিয়ে নিয়েও আলোচনা করতে থাকে সবাই। এদিকে ফুলকিকে সবার সামনে আরও একবার বিয়ের প্রস্তাব দেয় রোহিত। দেখা যাক কি হয় আগামী পর্বে।

