ভক্তদের পুরনো আবেগ জাগিয়ে তুলল আনন্দী! ধারাবাহিকে ফিরছে “টুকাই বাবু”! তবে কি দ্বৈত ভূমিকায় দেখা যাবে ঋত্বিককে!

জি বাংলার (Zee Bangla) এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো আনন্দী (Anondi)। আনন্দী ধারাবাহিকের হাত ধরে দর্শক আবারো ফিরে পেছে তাদের পুরনো জুটি অন্বেষা ঋত্বিককে। দর্শকমহলে এই জুটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এর আগেও জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক এই পথ যদি না শেষ হয় তে দুজনকে দেখা গিয়েছিল।

গত কয়েক মাস আগেই শুরু হয়েছে আনন্দী ধারাবাহিকটি। ধারাবাহিক অন্বেষা চরিত্রের নাম আনন্দী এবং ঋত্বিকা চরিত্রের নাম আদিদেব। আদিদেব এবং আনন্দীর দুষ্টু মিষ্টি প্রেমের গল্প নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। নানান বাধা-বিপত্তি পেরিয়ে কিভাবে আদি আনন্দী এক হয় সেটাই দেখানো হচ্ছে ধারাবাহিকে। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েক মাস হল। তবে শুরুর দিন থেকেই দর্শকদের মধ্যে এই ধারাবাহিক নিয়ে ব্যাপক উত্তেজনা ছিল। কারণ ধারাবাহিকটিতে দর্শকদের প্রিয় জুটি রয়েছে।

এই পথ যদি না শেষ হয় ধারাবাহিককেও এই জুটিকে ব্যাপক পছন্দ করত দর্শক। ধারাবাহিকের গল্প এতটাই পারিবারিক ছিল যে ধারাবাহিকের প্রতি কখনো বিরক্ত আসেনি দর্শকের। তাই তো বেশ অনেক সময় ধরে এই ধারাবাহিকটি চলেছিল পর্দায়। ওই ধারাবাহিকেই প্রথমবার অন্বেষা এবং ঋত্বিক জুটি বেঁধেছিলেন। সেটা ছিল ঋত্বিকের প্রথম ধারাবাহিক, তবে অন্বেষা তার আগে কাজ করেছেন বেশ কিছু ধারাবাহিকে।

ডবল রোল নিয়ে আনন্দীতে ফিরছে ঋত্বিক

আর এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে ঋত্বিক অন্বেষার কেমিস্ট্রি এতটাই সুন্দর ছিল এবং এতটাই অন্যরকম ছিল অন্যান্য ধারাবাহিকের থেকে যে দর্শক খুবই পছন্দ করত। এবার তাই দর্শকদের আবদারে আবারো আনন্দী ধারাবাহিকে ফিরছে টুকাইবাবু। তবে কি এবার আনন্দী ধারাবাহিকে ডবল রোলে দেখা যেতে চলেছে ঋত্বিককে? কেমন হবে তাহলে সেই ব্যাপারটা? দর্শকরা কতটা মেনে নেবে এই সিদ্ধান্ত? আর ডবল রোলে যদি ঋত্বিককে দেখা যায় তাহলে গল্প কোন দিকে এগোবে? সব নিয়ে দর্শকের মনে উঠেছে নানান রকম প্রশ্ন।

আরও পড়ুন:এই গর্ভবতী অবস্থায় ট্রেন্ড ফলো করতে গিয়ে ভয়ংকর ঝুঁকি নিলেন রুপসা! সমালোচনার মুখে অভিনেত্রী!

আসলে না ব্যাপারটা সেরকম একেবারেই নয়। ধারাবাহিকে বেশ কিছুদিন আগেই দেখা গিয়েছিল আদিদেবের প্রফেসর তাকে ভালোবেসে টুকাই বলে ডাকে। আর সেটা আনন্দী জানার পর থেকেই আদিদেবকে মাঝেমধ্যে টুকাই বাবু বলে সম্বোধন করে। আর সেই ডাক শুনে আবারো পুরনো নস্টালজিয়ায় ভেসে গিয়েছে দর্শক। এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের স্মৃতিতে ডুব দিয়েছেন একাংশ নেটিজেন। যেহেতু টুকাই বাবুকে দর্শক ভীষণই ভালোবাসা দিয়েছে তাই আনন্দী ধারাবাহিকে আদিদেবের আরেক নাম টুকাই রাখা হয়েছে। আর আনন্দীর মুখে টুকাই বাবু ডাকটা শুনে দর্শকরা তোর ভীষণ খুশি।

Back to top button