এই গর্ভবতী অবস্থায় ট্রেন্ড ফলো করতে গিয়ে ভয়ংকর ঝুঁকি নিলেন রুপসা! সমালোচনার মুখে অভিনেত্রী!

বাংলা টেলিভিশন (Television Serial) জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রুপসা চ্যাটার্জী (Rupsha Chatterjee)। যাকে আমরা বেশিরভাগ ধারাবাহিকেই দেখে এসেছি খলনায়িকার চরিত্রে। ধারাবাহিককে যতই নায়ক-নায়িকার ক্ষতি করার চেষ্টা করুক না কেন রূপসা বাস্তবে কিন্তু একেবারেই অন্যরকম অভিনেত্রী। ভীষণ হাসিখুশি, প্রাণোচ্ছল, ভালো মনের একজন মানুষ। কিছুদিন আগে নিজের জীবনের দুটি নতুন অধ্যায় শুরু করেছেন রুপসা। চলতি বছরেই নিজের মনের মানুষ সায়নদীপের সঙ্গে যেমন সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়েছেন তেমনি বিয়ের কয়েক মাস বাদেই গর্ভবতী হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার সকলকে জানিয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রীর জীবনের এই দুটি খুশির খবর জানার পর তো দর্শক মহলে প্রত্যেকেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আর গর্ভবতী থাকাকালীন মহিলাদের প্রত্যেককেই অনেক কিছু মাথায় রেখে চলতে হয়। নিজের খেয়াল রাখার পাশাপাশি যে আসতে চলেছে তার জন্য অতিরিক্ত খেয়াল রাখতে হয়।

সমালোচনার মুখে রূপসা

তবে এবারে সেইসব কিছু না ভেবেই নিজের জীবনের সবথেকে বড় ঝুঁকি নিলেন রূপসা, অভিনেত্রী থেকে এমন বোকামো কেউই আশা করেননি। আর অভিনেত্রীর এই কাজের জন্য সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে একাংশ নেটিজেনরা। অভিনেত্রীর কাছ থেকে এমন এক ধরনের আচরণ কেউই আশা করেনি। বিশেষ করে মহিলারা অভিনেত্রীকে অভিনেত্রীর কাজের জন্য কটাক্ষ করেছে।

আসলে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী। আর সেখানে অভিনেত্রীকে লাফালাফি করে নাচতে দেখেই রেগে গিয়েছেন নেটিজেনরা। মাতৃকালীন সময়ে বিশেষ যত্ন রাখার বদলে অভিনেত্রী যে এমন একটা কাণ্ড করবে সেটা কেউই ভাবতে পারেনি যার জন্য অনেকে গিয়েছে রূপসার উপরে।

আরও পড়ুন: “খুলে ফেলেছেন তো ফেঁসেছেন”- তিন তিনবার ভয়ংকর স্ক্যামের শিকার অনিকেত!

ভিডিওতে অভিনেত্রীর পরনে ঢোলা ডেনিম ট্রাউজ়ার এবং সাদা হুডি দেখা গেছে। ক্যাপশনে রূপসা লিখেছেন, “আমার ‘বেবি বাম্প’-এর সঙ্গে ট্রেন্ডিং গান”। আসলে ছোটবেলা থেকেই নাচ করতে ভীষণ ভালোবাসেন রুপসা। যার কারণে মাতৃকালীন সময়টা নিজের পছন্দের কাজ গুলি করে কাটাচ্ছেন। চিকিৎসকের অনুমতি নিয়েই তিনি নাচের পাশাপাশি হালকা যোগাভ্যাস করছেন। তবে ভারী কাজ ও খাদ্যাভ্যাসে চিকিৎসকের নির্দেশ মেনে চলছেন রূপসা। তাঁর মতে, নাচ তাঁকে মন ভাল রাখতে সাহায্য করে, যা সন্তানের জন্যও ভালো। আপাতত বিশ্রামেই রয়েছেন অভিনেত্রী। তবে নাচের সময় কোনও অসুবিধা হচ্ছে না বলেই জানিয়েছেন তিনি।

Back to top button