পর্ণার ডাকে রাস্তায় নামল মানুষের ঢল, নাজেহাল পুলিশ প্রশাসন!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকেই ধারাবাহিকের কাহিনী মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে নিম ফুলের মধুর জনপ্রিয়তা। বর্তমান সমাজের কালো দিকগুলো দর্শকদের সামনে বারবার তুলে ধরেছে নিম ফুলের মধু। পর্দায় পল্লবী শর্মা ওরফে পর্ণার তার কাটা মাথা থেকে বেরোনো তুখোড় বুদ্ধি, বিচক্ষণতা সবটাই মন জয় করে নিয়েছে দর্শকদের।

তবে বর্তমানে বুবাই আর অভিজিতের কেস নিয়ে জমে উঠেছে ধারাবাহিকটি। বাংলার জনপ্রিয় ক্রিকেটার আকাশ দেব ভৌমিকের একমাত্র ছেলে আহির ভৌমিককে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ধাক্কা দিয়েছে অভিজিতের সাইকেলে। ঘটনাস্থলেই মারা যায় অভিজিৎ। আর অভিজিতের মৃত্যুর সংবাদ শুনেই কোমায় চলে যায় বুবাই। যদিও বসে থাকেননি আলোকপর্ণা দত্ত। দোষীদের শাস্তিতে একের পর এক প্রমাণ জোগাড় করে চলেছে সে। এমনকি পুঁটিকে থানায় পাঠিয়ে ডাস্টবিন থেকে সমস্ত কাগজ নিয়ে আসে পর্ণা।

নিম ফুলের মধু আজকের পর্ব ১৫ জুলাই (Neem Phooler Madhu Today Episode 15 July)

যদিও পর্ণাদের দেখে নেন অফিসারা। ঈশার কথায় পর্ণাকে গ্রেফতার করতে দত্ত বাড়িতে চলে আসে পুলিশ। কিন্তু কাঁচা কাজ করেনা আলোকপর্ণা দত্ত। পুঁটিকেই মা লক্ষ্মী সাজিয়ে পুলিশকে ঘোল খাইয়ে দেয় সে। তারপর পুঁটির নিয়ে আশা কাগজগুলো দেখতে থাকে পর্ণা, সৃজন, চয়ন, রুচিরা, পিকলু আর বর্ষা। ডাস্টবিন থেকে পাওয়া কাগজের মধ্যেই এফআইআর কপির কার্বন কপিটা উদ্ধার করে পর্ণা। সঙ্গে সঙ্গে সে সবটা জানায় অভিমন্যুকে।

অভিমন্যু পর্ণাকে বলে এই আহির ভৌমিক আসলে আকাশ দেব ভৌমিকের ছেলে। তারপরই তড়িঘড়ি অফিসে গিয়ে রিপোর্টিং শুরু করে পর্ণা। কার্বন কপির প্রমাণটা দর্শকদের সামনে তুলে ধরে সে। এমনকি সকলকে সে এও জানায় যে হত্যাকারী আর কেউ নয়, বাংলার আইকন আকাশ দেব ভৌমিকের একমাত্র পুত্র আহির ভৌমিক। সাধারণ মানুষের কাছে এই সংবাদটি আশা মাত্রই ক্ষেপে যায় আম জনতা। সকলে ঠিক করে নেন তারা থানা ঘেরাও করবে।

আরও পড়ুন: অনির্বাণ নয়, রাইয়ের পাশে দাঁড়ালো শৌর্য্য! নিলুর কুকীর্তি ফাঁস করতে পারব কিন্তু তো সে?

আহিরের গ্রেফতারির দাবি জানায় সাধারণ মানুষ

এদিকে পরিস্থিতি বেগতিক দেখে ভয় পেয়ে যায় আকাশ আর আহির। ঈশা জানায় সে একটা উপায় বের করবে আহিরকে বাঁচানোর জন্য। অন্যদিকে দেখা যায় থানায় সামনে এসে হাজির হয়েছে অভিজিতের পরিবার। সাধারণ মানুষও জানান তারা সবাই অভিজিতের পাশে আছেন। আহিরের গ্রেফতারির দাবি জানায় মিডিয়া এবং সাধারণ মানুষ। তবে কী অবশেষে শাস্তি পাবে আহির? জানতে হলে মিস করবেন না নিম ফুলের মধু।

Back to top button