অনির্বাণ নয়, রাইয়ের পাশে দাঁড়ালো শৌর্য্য! নিলুর কুকীর্তি ফাঁস করতে পারব কিন্তু তো সে?

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো দর্শকদের মাঝে চর্চায় উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম অর্গানিক স্টুডিওর প্রযোজিত ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই ধারাবাহিকের গল্প মন জয় করে নিয়েছিল দর্শকদের। অভিনেত্রী আরাত্রিকা মাইতি অর্থাৎ রাইয়ের জীবনের ওঠাপড়ার গল্প ভীষণভাবে পছন্দ করেছিলেন দর্শকরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকে এসেছে একের পর এক নতুন চমক। যার ফলে দিনে দিনে আরও জমে উঠেছে মিঠিঝোরার কাহিনী।
ধারাবাহিকের শুরুতেই দেখা গিয়েছিল পরিবারের সকলের সঙ্গে বেশ সুখে শান্তিতেই দিন কাটছিল রাইয়ের। তারপরই তার বিয়ে ঠিক হয় শৌর্য্যর সঙ্গে। কিন্তু বিয়ের দিনই ঘটে যায় অঘটন। মারা যান রাইয়ের বাবা। বাবা নেই, দাদা অসুস্থ, বোন ছোট এরূপ পরিস্থিতিতে সংসার সামলাতে এগিয়ে আসে রাই। মেজ বোন নীলুর বিয়ে সে দিয়ে দেয় শৌর্য্যর সঙ্গে। আর সংসারের দায়িত্ব সে তুলে নেয় নিজের কাঁধে।
যদিও শৌর্য্যর বাবাকে সুস্থ করার জন্য একবার রাইকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়েছিলেন সুচিস্মিতা। আর তাতেই বেঁধে যায় অশান্তি। রাই আর শৌর্য্যর সম্পর্কে নিয়ে সন্দেহ করতে শুরু করে নীলু। দিদিকে চরম অপমান করে সে। তবুও ছোট বোনকে ক্ষমা করে দিয়ে শৌর্য্যর সঙ্গে নীলুর সম্পর্কটা ঠিক করে দেওয়ার চেষ্টা করে রাই। যদিও শেষমেশ নিজের পায়েই নিজেই কুড়ুল মা’রে নীলু। রাইকে কষ্ট দেওয়ার জন্য আর শৌর্য্যর সঙ্গে নিজের সম্পর্ক দৃঢ় করতে মিথ্যে প্রেগন্যান্সির নাটক করে সে।
ভেঙে গেল রাই-অনির্বাণের সংসার
তবে মিথ্যে চাপা থাকেনা বেশিদিন। হাতেনাতে ধরা পড়ে যায় নীলু। সত্যিটা জানতে পেরে নীলুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় শৌর্য্য। এদিকে অনির্বাণের সঙ্গে একটু একটু করে তৈরি হতে থাকে রাইয়ের সম্পর্ক। শৌর্য্য আর রাইয়ের অতীতের কথা জানতে পেরে রাইকে যদিও একবার ভুল বুঝেছিল অনির্বাণ। কিন্তু সত্যিটা সামনে আসার পরই মিটে যায় ভুল বোঝাবুঝি। বর্তমানে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে বিয়ে করেছে রাই-অনির্বাণ। কিন্তু ফুলসজ্জার রাত্রের লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। নীলুর পাঠানো বক্সে রাই শৌর্য্যর ছবি দেখেই রাইকে ছেড়ে দিয়ে চলে যায় অনির্বাণ।
আরও পড়ুন: গল্প প্রায় শেষের পথে! ধারাবাহিক শেষ হওয়ার পূর্বাভাস দিয়ে দিলেন অঙ্কিতা!
রাইয়ের সঙ্গেই শেষমেশ মিল হবে শৌর্য্যর
তারপরই থেকেই দূরত্ব তৈরি হয় রাই অনির্বাণের মধ্যে। জানা গেছে এইভাবেই বাড়ছে রাইকে ভুল বুঝে দূরে ঠেলে দেবে অনির্বাণ। রাইকে বারবার অপমান করবে সে। তবে একদিকে যেমন স্বামী দূরে ঠেলে দেবে তেমন অন্যদিকে এরূপ পরিস্থিতিতে পাশে এসে দাঁড়াবে প্রাক্তন প্রেমিক শৌর্য্য। রাইয়ের সাহায্যে নীলুর পর্দা ফাঁস করবে সে। দিনে দিনে বাড়বে শৌর্য্য আর রাইয়ের ঘনিষ্ঠতা। তারপরই অনির্বাণের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়ে শৌর্য্যর সঙ্গেই সংসার পাতবে রাই। জিতে যাবে পুরোনো ভালোবাসা। আপনাদের কী মন হয় এমনটা হলে কী ঠিক হবে? রাই-শৌর্য্য না রাই-অনির্বাণ কোন জুটিকে দেখতে চান আপনারা?

