ভেঙেছে একের পর এক সম্পর্ক! কেন আজও সিঙ্গেল মিঠিঝোরার অনির্বাণ?

বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেতা তিনি। ছোটপর্দায় তার পরিচিত আকাশছোঁয়া। একের পর এক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। ঐতিহাসিক চরিত্র হোক বা রাগী ব্যবসায়ীর তার অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শকদের। অভিনয়ের টানে শিলিগুড়ি থেকে কলকাতার যাত্রা পার করেছেন তিনি। দর্শকদের ভালোবাসায় আজ তিনি হয়ে উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সুমন দে (Suman Dey)

স্টার জলসার বধূবরণ ধারাবাহিকে হাত ধরেই পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সুমন। এরপর নকশিকাঁথা, ক্ষীরের পুতুল, মেমবউ, করুণাময়ী রাসমণি, হারানো সুর, তুমি যে আমার মা সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি তাকে দেখা যাচ্ছে জি বাংলার পর্দায়। মিঠিঝোরা ধারাবাহিকে অনির্বাণের চরিত্রে অভিনয় করছেন সুমন। ইতিমধ্যেই রাই ও অনির্বাণের জুটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে পর্দায়।

Bengali actor

বর্তমানে মিঠিঝোরা ধারাবাহিকে চলছে বিয়ের ট্র্যাক। অবশেষে সমস্ত সমস্যা পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসেছে রাই অনির্বাণ। কিন্তু ব্যক্তিগত জীবনে কবে বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেতা সুমন দে? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি। অভিনেতা জানান “এক তো অনেক নিয়ম রয়েছে, আমি অনেকগুলো বছর বাংলার বাইরে কাটিয়েছে মাধ্যমিকের পর ১১,১২ সাউথে তারপর চাকরির সূত্রে মুম্বাইতে কাটিয়েছি তাই এগুলো থেকে দূরত্ব হয়েছে। আর তাছাড়াও মনে হয় দর্শকরা মেনে নেবে কিনা। এখন এত ভালোবাসা দিচ্ছেন বিয়ের পর যদি না দেন? এটাও ভয় আছে। তার চেয়ে ভালো আমি সিঙ্গেল থাকি।”

Mithijhora: Rai and Anirban embark their journey as a married couple - Times of India

মিঠিঝোরা করতে গিয়ে কোন সমস্যার মুখোমুখি হয়েছেন?

অভিনেতা সুমন বলেন “হ্যাঁ আসলে আমার প্রথম যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হয় রাই আর শৌর্য্যর জুটিটা। দর্শকরা ওই জুটিটাও ভীষণ পছন্দ করতেন। সেটা আমার কাছে বিষয়টা চ্যালেঞ্জের ছিল। কিন্তু ঠিক আছে। আমার চ্যালেঞ্জ ভালো লাগে। ফাঁকা মাঠে গোল দিয়ে মজা নেই। তবে এখন দর্শকরা রাই অনির্বাণের জুটিটা এত পছন্দ করেছেন যে তারা চান রাই আর অনির্বাণ বাস্তবেও বিয়ে করে নিক কিন্তু সেটা তো হয়না। ও আমার থেকে অনেক ছোট আর তাহলে তো শাহরুখ কাজলকে বিয়ে করত।”

আরো পড়ুন: স্বয়ম্ভু বা জ্যাস নয়, কাকলি দেবীর নিশানায় আরোও বড় মাথা! টানটান উত্তেজনায় জগদ্ধাত্রী!

ব্যক্তিগত জীবনেও কি কখনও কাউকে সরিয়ে সেই জায়গাটা নিয়েছেন?

অভিনেতার কথায়, “না প্রেমের ক্ষেত্রে হয়নি। তবে একবার স্কুলে পড়ার সময় হয়েছিল আমার বন্ধুর হয়ে বলতে গেছিলাম কিন্তু তার আমাকে পছন্দ হয়ে গিয়েছিল। এমনটা নয় যে আমার হয়নি। তারপর আমরাই রিলেশনে চলে গিয়েছিলাম। আমার বন্ধু বলেছিল বাবা আমারটা বলতে গিয়ে নিজে লাইন করে নিলি।” তবে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন এই মুহূর্তে তার বিয়ে করার ইচ্ছা নেই। কারণ তিনি বর্তমানে কাজেই মন দিতে চান। জীবনে কেউ আসলে তাকেও আলাদা করে সময় দিতে হবে। আর সেটা না করতে আজকাল সমাজ মাধ্যমের যুগে তাকে সময় দেওয়ার লোকের অভাব হবে না। সুমনের সংযোজিত “এমনটা নয় যে এমন মেয়ে নেই যে শুধু আমায় অ্যাটেনশন চাইবে, কিন্তু সেটা খুব কম। মা বাবাকে সময় না দিলেও তারা জানে সন্তান তাদেরই থাকবে কিন্তু বউ বা গার্লফ্রেন্ডের ক্ষেত্রে এমনটা নয়। সেই জন্যই আমার সম্পর্ক টেকে না।”

 

View this post on Instagram

 

A post shared by Suman Dey (@sumandey321)

Back to top button