স্বয়ম্ভু বা জ্যাস নয়, কাকলি দেবীর নিশানায় আরোও বড় মাথা! টানটান উত্তেজনায় জগদ্ধাত্রী!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের। ধারাবাহিকে কৌশিকী মুখার্জীর চরিত্রে রূপসা চক্রবর্তীর (Rupsha Chakraborty) অভিনয় বারবার প্রশংসিত হয়েছে দর্শকদের মাঝে। তাছাড়াও অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখার্জী অর্থাৎ জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর জুটিও ভীষণ পছন্দ করেছেন ছোটপর্দায়। যদিও বর্তমানে ঝড় উঠেছে জগদ্ধাত্রীর সুখের সংসারে। ভাঙতে বসেছে জগদ্ধাত্রীর ভালোবাসার ঘর।

যার মূলে রয়েছে উৎসব, দেবুদা, দিব্যা তবে শুধু এই তিনজনই নয়, এবার জগদ্ধাত্রী জীবনে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন খোদ কাকলি দেবী। হ্যাঁ সেই কাকলি দেবী যাকে বাঁচাতে জগদ্ধাত্রী থেকে শুরু করে কাঁকন, জীবনের ঝুঁকি নিয়েছে প্রত্যেকেরই। এবার সেই দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে। স্বয়ম্ভুকে ফাঁসার পিছনে হাত রয়েছে তারও। তবে এবার কাকলি দেবীর পাতা ফাঁদে আটকে পড়েছে স্বয়ম্ভু। আর স্বামীকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে জ্যাস সান্যাল।

Ankita Mallick

জগদ্ধাত্রী আজকের পর্ব ১৮ জুলাই (Jagaddhatri Today Episode 18 July)

কৌশিকীর বুদ্ধিতে মেলের সমস্যার সমাধান হলেও এখনও আসল দোষীকে খুঁজে পায়নি জ্যাস। ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে সাধুদাকে উস্কে দিয়েছে দিব্যা। আর সেই কথা শুনেই স্বয়ম্ভুকে কোর্টে নিয়ে যাওয়ার দায়িত্ব জ্যাসকে দেন সাধুদা। কিন্তু স্বয়ম্ভুকে কোর্টে নিয়ে যেতে নারাজ জ্যাস। সে স্পষ্ট জানিয়ে দেয় সে স্বয়ম্ভুকে কিছুতেই কোর্টে নিয়ে যেতে পারবে না। জগদ্ধাত্রীকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখে ভরসা দেয় কৌশিকী। তিনি বলেন এটা জ্যাসকে পারতেই হবে। কিন্তু হয়ত এই প্রথমবার কৌশিকীকেও বারণ করে দেয় জগদ্ধাত্রী।

স্বয়ম্ভু কথায় কোর্টে যেতে রাজি হল জগদ্ধাত্রী

পরিস্থিতি বুঝতে পেরে সাধুদাকে ফোন করে কৌশিকী। কৌশিকী তাকে স্বয়ম্ভুকে ফোনটা দিতে বলে। দিদির কাছে সবটা শুনে জগদ্ধাত্রীকে আশ্বস্ত করে স্বয়ম্ভু। সে বলে এটা জগদ্ধাত্রীকে করতেই হবে এটা অর্ডার। না চাইলেও স্বয়ম্ভুর কথা রাখতে রাজি হয়ে যায় জগদ্ধাত্রী। এদিকে দেখা যায় উৎসব আর দেবুদার ব্যবহারে অতিষ্ট হয়ে উঠেছে মেহেন্দি। দেবুদা মেহেন্দিকে বিকেল স্বয়ম্ভুকে এবার কেউ বাঁচাতে পারবে জগদ্ধাত্রীও না। যদিও মেহেন্দি জানিয়ে দেয় জ্যাস সান্যাল তার স্বামীকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবেই।

আরও পড়ুন: এতদিনে উচিত শিক্ষা হবে কূটনী শালিনীর! ফুলকি কি পারবে রুদ্রর হাত থেকে রোহিতকে বাঁচাতে?

স্বয়ম্ভু নয়, কার ক্ষতি করতে চান কাকলি দেবী?

এরপরই দেখা যায় জগদ্ধাত্রীকে ফোন করেছে দিব্যা। আর ফোন করেই সে অপমান করতে থাকে জগদ্ধাত্রীকে। কিন্তু জগদ্ধাত্রী উত্তর দেওয়ার আগেই তার হাত থেকে ফোন কেড়ে নেন কৌশিকী। ফোন ধরেই সে দিব্যাকে জানায় প্রতিবারের মতোই এবারও সত্যিটা সামনে এনে দিব্যাকে শান্তি দেবে জ্যাস সান্যাল। কৌশিকীর কথা শুনেই ফোন রেখে দেয় দিব্যা। তারপরই তিনি কাকলি দেবীকে জিজ্ঞাসা করেন কাকলি দেবী কেন স্বয়ম্ভুকে ফাঁসাচ্ছেন? উত্তর কাকলি দেবী জানায় তার আসল নিশানা স্বয়ম্ভু নয়, কৌশিকী মুখার্জী। কেন কৌশিকীর ক্ষতি করতে চাইছেন কাকলি দেবী? জানতে হলে দেখতে থাকুন জগদ্ধাত্রী।

 

Back to top button