দীর্ঘ ৯ বছরের প্রেমে বিচ্ছেদ! রুবেলের আগে কার সঙ্গে সম্পর্কে ছিলেন শ্বেতা! কেনই বা ভেঙেছিল সেই দীর্ঘ প্রেম?

টলিপাড়ায় হিট জুটি গুলির মধ্যে অন্যতম হল শ্বেতা রুবেলের (Sweta-Rubel) জুটি। দীর্ঘ কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন দুজনে। প্রেমের শুরু থেকেই কখনও তারা তাদের সম্পর্ক আড়াল করেনি, খুল্লামখুল্লা প্রেমেই বিশ্বাসী তারা। তাই কোনো রাখ ঢাক ছিলনা কখনোই। পরিবারের পক্ষ থেকেই কখনও কোনো আপত্তি ছিল না তাদের। সম্প্রতি নিজেদের জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তারা। কিন্তু একটা সময় দীর্ঘ নয় বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়েছিল শ্বেতাকে। কিন্তু জানেন কেন?
বিয়ের আগে মাঝে মধ্যেই তাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে চোখ রাখলে ভালোবাসায় মাখা সমস্ত ছবি দেখা যেত। সেইসব ছবিতে ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন নেটিজেনরাও। বর্তমানে দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, তার মাঝেও একে অপরের সঙ্গে সময় কাটাতে ভোলেননা তারা। শ্বেতাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শ্যামলীর চরিত্রে অভিনয় করতে। আর অন্যদিকে রুবেল কে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু ধারাবাহিকের সৃজন চরিত্রে অভিনয় করতে।
তাদের প্রেমের শুরুটা হয়েছিল যমুনা ঢাকি ধারাবাহিকের সেট থেকে। ধারাবাহিকে যেমন তাদের জুটি সফল ছিল তেমনই বাস্তব জীবনেও তাদের জুটি কিন্তু সুপারহিট। অনেক বছর ধরেই দুজনে প্রেমের সম্পর্ক রয়েছে। সে কথা আর কারোরই অজানা নয় একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবে রুবেলকে সবসময় যত্নে রেখেছেন শ্বেতা। রুবেলও শ্বেতার সব ভালো লাগা খারাপ লাগার খবর রেখেছে। বর্তমান সময়ে যেখানে একের পর এক সম্পর্ক ভাঙছে। প্রত্যেকে জীবনে একাধিক নারী পুরুষের আগমন ঘটছে, সেখানে সেখানে দাঁড়িয়ে শ্বেতা রুবেলের দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক পরিণতি পেয়েছে। সত্যিই এই সময় দাঁড়িয়ে তাদের সম্পর্ক একটা উদাহরণ। কিন্তু জানেন কি শ্বেতার দীর্ঘ ৯ বছরের সম্পর্ক কিসের জন্য ভেঙে গিয়েছিল? জানলে অবাক হবেন আপনিও।
বিয়ের আগে শ্বেতার জীবনেও এসেছিল প্রেম। রুবেলের আগেও দীর্ঘ কয়েক বছরের সম্পর্কে ছিলেন শ্বেতা। দীর্ঘ নয় বছর ধরে অন্য একজনের সঙ্গে ভালোবাসার সম্পর্কের ছিলেন অভিনেত্রী। সেখানে তিনি ছিলেন সৎ, যত্নশীল। কিন্তু সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি অভিনেত্রী। কিন্তু কেন দীর্ঘ বছরের সম্পর্ক ভেঙেছিল? সম্পর্ক ভাঙার পর রুবেল তার ভরসার কাঁধ বাড়িয়ে দিয়েছিলেন শ্বেতার দিকে সেই সময়।
আরও পড়ুনঃ “বিয়ে না করেই মা!”- মা হলেন জনপ্রিয় অভিনেত্রী! কোলে শিশু নিয়ে ফ্রেমবন্দি নায়িকা! সন্তানের বাবা কে?
শ্বেতা জানিয়েছেন, উল্টোদিকের মানুষটার মন বদল হয়েছিল একটা সময়। সেই জন্যই দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়েছিল তাকে। সেই কঠিন সময়ে মানসিকভাবে রুবেল শ্বেতাকে অনেক সাপোর্ট করেছিলেন। তাকে আগলে রেখেছিলেন। তার সুখ দুঃখ ভাগ করে নেওয়ার সাথী হয়ে উঠেছিলেন। শ্বেতার মনে আবার ভালোবাসার প্রতি বিশ্বাস জাগিয়ে তুলেছিলেন। তবে নিজের প্রাক্তন প্রেমিকের নাম কখনো বলেনি শ্বেতা, সেই কথা সবসময় আড়ালেই রেখেছিলেন। ২০২২ সালে রুবেলের সঙ্গে সম্পর্ক খোলাখুলি ভাবে সকলে সামনে এনেছিলেন।

