“বিয়ে না করেই মা!”- মা হলেন জনপ্রিয় অভিনেত্রী! কোলে শিশু নিয়ে ফ্রেমবন্দি নায়িকা! সন্তানের বাবা কে?

বিনোদন জগতে (Film Industry) এমন অনেক অভিনেতা (Actor- Actress) অভিনেত্রী রয়েছেন যাদের ঘিরে বিতর্ক লেগেই থাকে। তবে এমন কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা বিতর্কের জন্যই সবসময় খবরের শিরোনামে থাকেন। আজ সেরকমই এক অভিনেত্রীর কথা বলবো, যিনি ফের আরও একবার নিজের কারণেই বিতর্কের মুখে পড়েছেন। এমনিতেই নিজের কর্মকাণ্ডের জন্য তিনি সবসময়ই খবরের শিরোনামে থাকেন। তাকে নিয়ে সবসময় সমালোচনা তর্কবিতর্ক লেগে থাকে।

কখনও অভিনেত্রীর পোশাক নিয়ে বিতর্ক হয়েছে। কখনও আবার তাঁর মন্তব্যকে ঘিরেও নানা বিতর্কের সৃষ্টি হয়। আবার কখনো অভিনেত্রীর প্রেম, ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের আলোচনা মাঝে মাঝে শোনা যায়। এবারে সদ্যজাতকে নিয়ে রাস্তার মাঝে দেখা গেল অভিনেত্রীকে। যা নিয়ে আবারও শুরু হল বিতর্ক।

বাচ্চা কোলে অভিনেত্রীকে দেখে রীতিমতো অবাক সবাই। সাংবাদিকদের একাংশ নায়িকাকে সরাসরি প্রশ্ন করে ফেলল, এই সন্তান কার? অভিনেত্রী যে অবিবাহিত সে কথা সকলের জানা। তাহলে তিনি কী করে মা হলেন, এমন প্রশ্নই উঠেছে সকলের মনে।

এর আগেও বহু অভিনেত্রী বিয়ের আগেই মা হয়েছিলেন। এমনকি বিয়ের মাত্র কয়েকমাস পরেই দিয়েছেন সুখবর। সেই নিয়েও কম বিতর্কের মুখে পড়তে হয়নি তাদের। এর সবচেয়ে বড় উদাহরণ হলেন সুস্মিতা সেন। তিনি বিশ্বসুন্দরীর খেতাব পাওয়ার পরে মেয়ে রেনিকে দত্তক নেন। অবিবাহিত সুস্মিতা দুই মেয়ের মা। তিনিও অবিবাহিত সেই সময় তাকেও বিতর্কের মুখে পড়তে হয়েছে।

আরও পড়ুনঃ মিরাক্কেল সিজন ৪-এর চ্যাম্পিয়ন থেকে জি বাংলার নায়িকা! আপনি কি জানেন অভিনেত্রীর আসল পরিচয়?

তবে এবারে যেই অভিনেত্রীকে এই বিতর্কের মুখে পড়তে হয়েছে তিনি হলেন বলি অভিনেত্রী শার্লিন চোপড়া। শার্লিন যে অবিবাহিত সে কথা সকলের জানা। মাঝেমধ্যেই তাকে পড়তে হয় বিতর্কে। অবিবাহিক হওয়া সত্ত্বেও তার কোলে বাচ্চা দেখে সকলেই অবাক হয়েছেন। কিন্তু সেই প্রশ্নের উত্তরে তিনি জবাব দিয়েছেন “কেন বিয়ে না করলে মা হওয়া যায় না? বিবাহিত না হয়েও যে মা হওয়া যায়। এই উত্তর দেব কেন?” কার বাচ্চা সে কথা তিনি স্পষ্টভাবে জানাতে নারাজ এখনই।

Back to top button