টিআরপি তালিকায় বিরাট চমক! কামাল করল ফুলকি, কেমন ফল করতে চলেছে জগদ্ধাত্রী, কথা?

স্টার জলসা (Star Jalsha) বনাম জি বাংলা (Zee Bangla), টিআরপি (TRP) তালিকা নিয়ে হামেশাই চলতে থাকে এই দুই চ্যানেলের মধ্যে লড়াই। তবে বর্তমানে প্রতি সপ্তাহের টিআরপি তালিকাতেও আসছে একের পর এক চমক। যার জেরে বদলে ধারাবাহিকগুলোর ভাগ্য। বলাই বাহুল্য প্রাইম টাইমের ধারাবাহিকগুলো। কড়া টক্কর দিচ্ছে একে অপরকে। আর প্রতি সপ্তাহের মতোই এই সপ্তাহেও টিআরপি তালিকায় থাকতে চলেছে বিরাট চমক।
তেঁতুলপাতা না পুবের ময়না, কে দখল করলে স্লট
জানা যাচ্ছে সন্ধ্যে ৬টার স্লটে কামাল করতে চলেছে তেঁতুলপাতা। জিলিপি চোর ও কংস মামার ভালোবাসার কাহিনী যেভাবে পর্দায় এন্ট্রি নিয়েছে তাতে ধারাবাহিকের প্রতি আকর্ষণ করেছেন দর্শকদের। ফলে এই সপ্তাহেও পুবের ময়নাকে পরাস্ত করতে চলেছে তেঁতুলপাতা। এরপর সন্ধ্যে সাড়ে ৬টার স্লটে এই সপ্তাহেও নতুন নতুন চমকের কারণে টিআরপি বাড়তে পারে কে প্রথম কাছে এসেছির। অপরদিকে গীতা এলএলবির টিআরপিতে আসছে না পরিবর্তন। তবে এই সপ্তাহে স্লট গীতারই দখল থাকতে চলেছে।
জগদ্ধাত্রীকে হারিয়ে স্লট দখল করল কথা
সন্ধ্যে ৭টায় ফের দেখা যাবে হাড্ডাহাড্ডি লড়াই। তবে এভির বিয়ে নিয়ে চলতি সপ্তাহে ধারাবাহিকটি ছিল জমজমাট। ফলে জগদ্ধাত্রীকে গোল দিয়ে এই সপ্তাহে এগিয়ে থাকতে পারে কথা। তারপর সন্ধ্যে সাড়ে ৭টার স্লটে আসছে না পরিবর্তন। প্রতি সপ্তাহের মতোই এই সপ্তাহেও বধুঁয়াকে পরাস্ত করতে চলেছে ফুলকি। এরপর রাত ৮টায় জমজমাট দুইটি ধারাবাহিকই। তবে বিজয়ী হতে পারে নিম ফুলের মধু। যদিও এই সপ্তাহে কমতে পারে উড়ানের সঙ্গে পার্থক্য।
আরো পড়ুন: নায়িকার সঙ্গে বেমানান নায়ক! মিঠিঝোরায় আসছে নতুন নায়িকা!
ফের স্লট দখল করতে চলেছে শুভ বিবাহ?
রাত সাড়ে ৮টায় মন্দারের প্রত্যাবর্তনের কারণে ফের জমে উঠেছে কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহেও রোশনাইকে দশ গোল দিয়ে এগিয়ে থাকছে শ্যামলী। তবে রাত ৯টার স্লটে ফের দেখা যাবে টক্কর।মাঝে একটু ঝিমিয়ে পড়লেও ফের জমে উঠেছে শুভ বিবাহ । অপরদিকে জি বাংলার পর্দায় জমজমাট ডায়মন্ড দিদি। যদিও এই সপ্তাহেও স্লট দখল করতে চলেছে শুভ বিবাহ।

কে হচ্ছে এই সপ্তাহের বেঙ্গল টপার?
তবে এই রাত সাড়ে ৯টার টিআরপি তালিকায় থাকতে পারে পরিবর্তন। বর্তমানে ফের চর্চায় উঠে এসেছে অনুরাগের ছোঁয়া। জানা গেছে ধারাবাহিকে সোনা রুপা বড় বেলার গল্প এবার তুলে ধরবে অনুরাগের ছোঁয়া। আর দর্শকদের মাঝে এই চর্চার কারণেই ফের টিআরপি তালিকায় উঠে আসতে পারে অনুরাগের ছোঁয়া। মিঠিঝোরাকে হারিয়ে দখল করতে পারে স্লট। তবে রাত ১০টার স্লটে ফের কামাল করতে পারে মিঠিঝোরা। তবে এই সপ্তাহেও মালাবদলের কাছে পরাস্ত হতে চলেছে চিনি। এই সপ্তাহে বেঙ্গল টপার হওয়ার দাবিদার কথা ও ফুলকি। আপনাদের কি মনে হয় কে হবে বেঙ্গল টপার?

