নায়িকার সঙ্গে বেমানান নায়ক! মিঠিঝোরায় আসছে নতুন নায়িকা!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মাঝে চর্চায় উঠে এসেছে তার মধ্যে অন্যতম মিঠিঝোরা (Mithijhora)। শুরু থেকেই ধারাবাহিকের প্রতিটি চরিত্রই মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় রাইপূর্ণা, নীলাঞ্জনা ও স্রোতস্বিনীর জীবনের কাহিনী মন জয় করে নিয়েছে সকলের। তিন বোনের জীবনেই বর্তমানে এসেছে নতুন মোড়। যার কারণেই বেড়েছে মিঠিঝোরার টিআরপিও (TRP)।
বাবার অকাল প্রয়াণের পর নীলুর সঙ্গে শৌর্য্যর বিয়ে দিতে বাধ্য হয় রাই। আর নিজের কাঁধে তুলে নেয় সংসারের দায়িত্ব। চাকরি করে নিজের সংসার চালানোর চেষ্টা শুরু করে সে। যদিও প্রতি পদে পদে তাকে শুনতে হয়েছে অপমান। বারবার রাইকে অপমান করেছেন তার মা, দাদা। এমনকি বাদ যায়নি তার নিজের বোনও। রাইকে সন্দেহ করে বারবার রাইকে অপমান করেছে নীলু। শৌর্য্যর কানে রাইয়ের বিরুদ্ধে ঢেলে গেছে খারাপ মন্ত্রণা।
তবে দিদির খারাপ চেয়েও সুখী হতে পারেনি নীলু। নিজের দোষেই সে হারিয়েছে সবকিছু। রাইয়ের কথা শুনে রাইকে ভুলে যাওয়া সিদ্ধান্ত নেয় শৌর্য্য। আর মনে থেকে আপন করে নেয় নীলু। শৌর্য্যের পরিবারের সদস্যরাও নীলুকে নিজের বউমা হিসেবেই আপন করে নিতে চেয়েছিল। কিন্তু শৌর্য্যর পরিবারের সঙ্গে সংসার করতে চায়নি নীলু। শৌর্য্যর ভালোভাবে যত্ন করেনি সে। বরং বারংবার মিথ্যে বলে গেছে শৌর্য্যকে। এমনকি প্রেগন্যান্সির সত্যিটা সামনে আসার পরও বিন্দুমাত্রও অনুতাপ দেখা যায়নি নীলুর চোখে মুখে। বরং রাইয়ের সঙ্গে শৌর্য্যর নাম জড়িয়ে রাইয়ের সংসার ভাঙতে গিয়েছিল সে। শৌর্য্য তাকে ডিভোর্স দিতে চাইলে তাতেও রাজি নয় নীলু।
নীলু নয়, শৌর্য্যর জীবনে আসছে নতুন নায়িকা
তবে নীলুর এই ব্যবহার দেখেই বিরক্ত হয়ে উঠেছেন দর্শকরা। সকলেরই দাবি এবার বন্ধ হয় নীলুর খেলা। শৌর্য্যর মতো সৎ, ভালো ছেলের জীবনে আসুন নতুন ব্যক্তি। ধারাবাহিকে আসুক শৌর্য্যর নতুন নায়িকা। শৌর্য্যর সঙ্গে আর তারা দেখতে চাননা নীলুকে। নীলুর চরিত্রে পরিবর্তন আসলেও নীলুর সঙ্গে শৌর্য্যর জুটি একেবারেই মানান সই নয় বলেই মনে করেন দর্শকরা। তাই অবশেষে শোনা যাচ্ছে সুখবর। ধারাবাহিকে আসছে শৌর্য্যর নতুন নায়িকা। নীলুর খেলা শেষ করে আবার শৌর্য্যর জীবনে ভালোবাসার ছোঁয়া নিয়ে আসবে সে।
আরও পড়ুন: বাংলার সেরা নায়িকা হলেন রাই! হেরে ভূত জগদ্ধাত্রী, দীপা! বিজয়িনী আরত্রিকা!
মিঠিঝোরায় শৌর্য্যের নতুন নায়িকা হচ্ছেন ঐশ্বর্য সেন?
শোনা যাচ্ছে অভিনেত্রী ঐশ্বর্য সেনকে শৌর্য্যর বিপরীতে দেখতে চান দর্শকরা। ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য সেন। শুভ দৃষ্টি, ইচ্ছে নদী সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন ঐশ্বর্য। পাশাপাশি বেশ কয়েকটি সিনেমায় ঐশ্বর্যকে পার্শ্ব চরিত্রে দেখেছেন দর্শক। মিঠিঝোরা ধারাবাহিকেও শৌর্য্যর সঙ্গে মিষ্টি অভিনেত্রী ঐশ্বর্যের জুটি দারুণ মানাবে এমনটাই মনে করেছেন দর্শকরা। যদিও এই বিষয়ে এখনও কিছুই জানায়নি চ্যানেল। তবে দর্শকদের অধিকাংশের দাবি, রাই না হলেও নীলুকে সরিয়ে এবার ধারাবাহিকে আসুক নতুন নায়িকা। আপনাদের কি বিষয়ে কি মতামত?

