জি-এর জ্যাস সান্যাল নাকি জলসার গীতা LLB কার ধমকে কাবু দর্শক মহল! নিজেই বলুন

বাংলা টেলিভিশনে (Bengali Television) সম্প্রচারিত ধারাবাহিক গুলি এক প্রকার সমাজের খুঁটি নাটি দিক গুলিকেই নাটকীয়তার মোড়কে তুলে ধরে। এই ধারাবাহিকগুলি সমাজের আর পাঁচটা সাধারণ মেয়েকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শক্তিশালী হতে এবং নিজের ও অন্যদের প্রতি হওয়া অন্যায়ের প্রতিরোধ করতে সাহস জোগাচ্ছে।
বর্তমানে বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে সম্প্রচারিত প্রায় প্রতিটি সিরিয়ালের প্লট ভীষণভাবে নারী কেন্দ্রিক। এখানে প্রতিটি নারীকেই খুব শক্তিশালী ভূমিকায় দেখা যায়। তেমনই দুটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী আর স্টার জলসার (Star Jalsha) গীতা LLB।

বেশ অনেকগুলো দিন যাবত জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে জগদ্ধাত্রী। আর পাঁচটা ধারাবাহিকের তুলনায় একজন নায়িকা হিসেবে জগদ্ধাত্রী বেশ শক্তিশালী একটি চরিত্র। ধারাবাহিকের প্লট অনুযায়ী সমাজের বহু ক্রিমিনাল জগদ্ধাত্রীর ভয় কাঁপে।

অন্যদিকে স্টার জলসায় যে সমস্ত ধারাবাহিক গুলো সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে গীতা এলএলবি ধারাবাহিকের নায়িকা গীতা পেশায় একজন উকিল এবং বেশ জাঁদরেল একটি চরিত্র। কোর্টে তার মুখ চলে আর বাইরে তার হাত।

আরও পড়ুনঃ উৎসব মেহেন্দি জেনে গেলো বেঁচে রয়েছে জগদ্ধাত্রী! ধরে ফেললো জগদ্ধাত্রীর সমস্ত প্ল্যান
এইবার এটা বলা মুশকিল যে জলসার গীতা নাকি জি-য়ের জগদ্ধাত্রী, কে বেশি শক্তিশালী এবং কার ধমকে বাঘে গরুতে একই ঘাটে জল খাওয়ার জোগাড় হয়। কারণ দুজনের কথাবার্তা এবং অন্যায়ের বিরোধিতা করে অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাড়ানো প্রায় একই ধাঁচের। কার জোর বেশি? কী মনে হয় দর্শকদের?

