উৎসব মেহেন্দি জেনে গেলো বেঁচে রয়েছে জগদ্ধাত্রী! ধরে ফেললো জগদ্ধাত্রীর সমস্ত প্ল্যান

সম্প্রতি জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। আর পাঁচটা ধারাবাহিকের তুলনায় অনেক বেশি অ্যাকশনে পরিপূর্ণ এই ধারাবাহিকের প্লট। শুরু থেকেই দর্শকদের মাতিয়ে রেখেছে এই মেগা। নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, হাসপাতালে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছে কৌশিকী মুখার্জি। অন্যদিকে তার এমন অবস্থা যে বা যারা করেছে, তাদের শাস্তি দিতে বদ্ধ পরিকর জ্যাস। তবে সেটা সবার অলক্ষে থেকে ছদ্মবেশে ধারণ করে।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, বহাল তবিয়তে কৌশিকীর কেবিন দখল করে বসে রয়েছে উৎসব আর মেহেন্দি। তাদের মনে এখন আনন্দের শেষ নেই। লাঞ্চ এর যখনই যখনই তারা খেতে যাবে বলে ঠিক করে, তাদের কাছে খাবার আসে। পোলাও এর মটন। তারা জানতে পারে এই খাবারটা তাদের বৈদেহি পাঠায়নি।
তখনই চলে আসে জগদ্ধাত্রীর ফোন। সে বলে, খাবারটা যেনো তারা খেয়ে নেয় কারণ এটাই তাদের শেষ খাওয়া এরপর তাদের জেলের ভাত খেতে হবে। এই শুনে মেহেন্দি সন্দেহ করে এই ফোনটা করেছে জগদ্ধাত্রী। আর ঠিক তখনই ফোন করে দেবু। সে বলে জগদ্ধাত্রী মারা গেছে, ওর বডি পাওয়া গেছে।
আরও পড়ুনঃ কোয়েলের জন্য অসম্মানের ভাগীদার হতে হল জিৎ-কে! হতে হয়েছিল তীব্র অপমানিত! কী করেছিলেন কোয়েল?
এটা শোনার সব সবটা ঘেঁটে যায় তাদের। কী হচ্ছে কিছুই বুঝতে পারে না তারা। অন্যদিকে কোনো এক অজ্ঞাত ব্যক্তি হসপিটালে ফোন করে কোনো একজনকে বলে “কৌশিকী মুখার্জীর স্যালাইনে বিষ মিশিয়ে ওকে মেরে ফেলো।” সমরেশ এসব শুনে ফেলে আর খুব ভয় পেয়ে যায়।
View this post on Instagram

