সৌভিক নয়! তবে কে মিহির বাবা? কোন সত্যিটা আড়াল করছে মধুবনী?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। শুরু থেকেই সিঙ্গেল মাদারের কাহিনী মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। ধারাবাহিকে যেমন মিহির চরিত্রে দর্শকদের মন জয় করে নিয়েছিল খুদে অভিনেত্রী রাধিকা কর্মকার (Radhika Karmakar), তেমনই সায়ন বসু (Sayan Bose) এবং মোহনা মাইতির (Mohona Maiti) জুটিও ভীষণ পছন্দ করেছেন দর্শক।

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে মধুবনী আর মিহির জীবনে একের পর এক নতুন নতুন সমস্যার সৃষ্টি করছেন কমলিনী সেনগুপ্ত। আর তার সঙ্গে সুরমা সেনগুপ্ত কান ভাঙাছেন ঋকের ছোট কাকিমা। তবে শুধু মা নয়, ছোট্ট মিহিকেও অতিষ্ঠ করে তুলেছে রুমি। এদিকে কমলিনীর হাতে চলে আসে নতুন অস্ত্র। সৌভিকের বোন কমলিনীকে জানিয়ে দেন মধুবনী অনেক বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল আর সেইসময় মধুবনী অন্তঃসত্ত্বা ছিল।

kar kache koi moner kotha zee bangla

কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ২৩ আগষ্ট (Kar Kache Koi Moner Kotha Today Episode 23 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ঠাকুরের আসনে তার গণুদাদাকে রেখে দেয় মিহি। যা দেখেই রেগে যান ঠাম্মি। মিহির কেন এমনটা করেছে সেকথা ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করে মধুবনী। কিন্তু মধুবনীর কথা কথা শুনতে নারাজ ঠাম্মি। ঠাম্মির ব্যবহার দেখে পুরোনো বাড়িতে ফিরে যাওয়ার জন্য জেদ করে মিহি। যদিও কোনক্রমে পরিস্থিতি সামলে নেয় মধুবনী। এরপরই মিহিকে যথাসময়ে স্কুলে নিয়ে চলে যান ড্রাইভার দাদা।

মিহি স্কুলের যাওয়ার পরই মধুবনীকে কাছে টেনে নেয় ঋক। মধুবনীর সঙ্গে ভালোবাসার মুহূর্ত কাটাতে থাকে সে। কিন্তু তখনই নিচে চিৎকারের আওয়াজ শুনে ছুটে যায় মধুবনী। নিচে গিয়ে মধুবনী জানতে পারে টাকা পাচ্ছেন না মেজ কাকা। তখনই মধুবনী বলে হয়ত তারাহুরোয় সেই টাকা ব্যবহার করে ফেলেছে তিনি। মধুবনী তার চক্রান্ত ধরে ফেলছে বুঝতে পেরেই রেগে যায় কমলিনী।

সৌভিক নয়, তাহলে কে মিহির বাবা?

পরিস্থিতি কোনক্রমে আসলে সে ফোন করে সৌভিককে। সৌভিককে ফোন করে তিনি বলেন মিহির তার মেয়ে। যেটা শুনেই চমকে ওঠে সৌভিক। কমলিনীর কথা মতো মিহির স্কুলে গিয়ে মধুবনীর সঙ্গে দেখা করে সে। মধুবনীকে প্রথমে বোঝানোর চেষ্টা করলেও সৌভিকের কথা শুনতে নারাজ মধুবনী। মধুবনীর ব্যবহারে বিরক্ত হয়ে গিয়ে সে জানান সে কিভাবে মিহিকে আপন করে নিতে সেই ঘটনার পর? ভেঙে যাবে মধুবনীর সংসার।

আরও পড়ুন: Big Breaking : রানী রাসমণির পর ফের ছোট পর্দার ফিরছে দিতিপ্রিয়া! ধারাবাহিকের নাম প্রকাশ্যে আসতেই হইচই নেট পাড়ায়

মিহির ব্যাপারে এখনও সবটা জানে না সবাই। কিন্তু সে যদি বলে দেয় তাহলে? সৌভিকের কথা শুনেই চমকে যায় মধুবনী। এদিকে সৌভিক ও মধুবনীকে একসঙ্গে দেখে বেজায় চটে যায় ঋক। এদিকে মধুবনীকে শায়েস্তা করতে মধুবনীর পুরোনো ঘুঙুর ও পোশাক নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় মধুবনীর দিদি। দিদির আনা ঘুঙুর ও আনারকলি দেখে মধুবনীকে সেই নিয়েই প্রশ্ন করতে শুরু করে ঋক। তবে কি এবার ভেঙে যাবে ঋক আর মধুবনীর সংসার? জানা যাবে আসন্ন পর্বে।

Back to top button