Big Breaking : রানী রাসমণির পর ফের ছোট পর্দার ফিরছে দিতিপ্রিয়া! ধারাবাহিকের নাম প্রকাশ্যে আসতেই হইচই নেট পাড়ায়

বাংলা টেলিভিশন (Bengali television) জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। রানী রাসমণি ধারাবাহিকের মধ্যে দিয়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। তার অভিনয় মন ছুঁয়ে যায় বাংলার দর্শকদের। এতোটুকু বয়সে এমন অনবদ্য প্রতিভা তার প্রতি দর্শকদের আকৃষ্ট হতে বাধ্য করে। তবে দীর্ঘ কাল রানী রাসমণিতে রানীমার চরিত্রে অভিনয় করার পর টেলিভিশনকে দীর্ঘ দিনের জন্য বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী।

এই ফাঁকে চুটিয়ে ওয়েব সিরিজে কাজ করেছেন দিতিপ্রিয়া। একের পর এক জনপ্রিয় ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করে বিনোদন জগতের প্রত্যেকটা প্লাটফর্মে নিজের আধিপত্য বিস্তার করেছেন তিনি। যেকোনো চরিত্রে যেকোনো রূপে যেকোন বয়সের সাথে মানানসই হয়ে উঠেছেন অভিনেত্রী। তার এই অসামান্য প্রতিভা সত্যি প্রশংসনীয়। বর্তমানে আবারো টেলিভিশনের বুকে ফিরতে চলেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

একবার এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, পুনরায় টেলিভিশনে কাজ করার ইচ্ছা আছে? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেছিলেন, এতদিন রানীমার চরিত্রে অভিনয় করতে করতে তার দিতিপ্রিয়া সত্তাটা কোথাও একটা হারিয়ে গিয়েছে। সবাই তাকে রানী রাসমণি নামেই বেশি চিনছেন জানছেন। যেখানে তার নিজস্বতা নেই। তাই তিনি দীর্ঘ কিছুদিন গ্যাপ দিয়ে ওই চরিত্র থেকে বেরিয়ে আসতে চান। তারপর ভালো সুযোগ পেলে অবশ্যই টেলিভিশনে ফিরবেন।

কোন ধারাবাহিকে ফিরছেন দিতিপ্রিয়া?

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসার সব থেকে পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিকেই দেখা যাচ্ছে সোনা এবং রুপা নামক দুই খুদে অভিনেত্রীকে। জানা গিয়েছে বেশ দীর্ঘ কয়েক বছর এগিয়ে যেতে চলেছে ধারাবাহিকের গল্প। আর সেখানেই রুপার বড় বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এরপর ধারাবাহিকের অন্যতম নায়িকা হয়ে উঠতে চলেছে দিতিপ্রিয়া।

আরো পড়ুন: শৌর্য্যর বাঁচার সব রাস্তা বন্ধ করে দিল নীলাঞ্জনা! মোক্ষম জায়গায় কো’প মারলো সে!

এই নিয়ে কি বলছেন দিতিপ্রিয়া?

ধারাবাহিক থেকে বেরিয়ে ‘রাজনীতি’, ‘আবার রাজনীতি, ‘ডাকঘর’-সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। আরও দু’টি সিরিজ়ে কাজের কথা হয়ে রয়েছে। অনুরাগের ছোঁয়ায় রুপার চরিত্রে অভিনয় করা নিয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, “এখনও আমার সঙ্গে চুক্তি সংক্রান্ত কথাবার্তা কিছু বাকি আছে। সোশিয়োলজি নিয়ে এমএ পড়ছি। ২৯ অগস্ট ফাইনাল সেমেস্টারের পরীক্ষা শেষ হলেই কথা এগোবে।”

Back to top button