জগদ্ধাত্রীর গল্পে নতুন মোড়! খুলছে অতীতের রহস্য! মালা চ্যাটার্জীর স্বামীর নাম শুনেই চমকে গেল জ্যাস!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। যে রাঁধে সে চুলও বাঁধে, বর্তমান সমাজের নারীদের এইভাবে ধারাবাহিকের মাধ্যমে তুলে ধরেছে ব্লুজ প্রোডাকশন হাউজ। পর্দায় জগদ্ধাত্রীর চরিত্রে অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick) দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। জগদ্ধাত্রী রূপে সংসারের দায়িত্ব যেমন সে কাঁধে তুলে নিয়েছে ঠিক তেমনই জ্যাস সান্যাল হিসেবে সে কাঁধে তুলে নিয়েছে সমাজের দায়িত্ব। সমাজকে ক্রাইম মুক্ত করার প্রচেষ্টায় বারবার এগিয়ে এসেছে জ্যাস সান্যাল।
তবে সম্প্রতি ধারাবাহিকে এসেছে নতুন মোড়। মা হচ্ছেন জগদ্ধাত্রী। আর সেই কারণেই ডিপার্টমেন্ট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। স্বয়ম্ভু নির্দোষ প্রমাণিত হওয়ায় পর সবকিছু ছেড়ে দিয়ে স্বামী সন্তান নিয়েই গুছিয়ে সংসার করতে চেয়েছিল জ্যাস। কিন্তু বোধহয় জগদ্ধাত্রীর ভাগ্যে নেই সেই সুখ। ডিপার্টমেন্টে আসে নতুন কেস। আর সেই কেসের জন্যই জগদ্ধাত্রীকে তলব করে সাধুদা। স্বয়ম্ভুর কথা শুনে প্রথমে রাজি হয়নি জ্যাস। কিন্তু পরক্ষণেই সে বাধ্য হয় ডিপার্টমেন্টে যেতে।

জগদ্ধাত্রী আজকের পর্ব ১২ আগষ্ট (Jagaddhatri Today Episode 12 August)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে জগদ্ধাত্রী ডিপার্টমেন্টে পৌঁছানোর পরই তার সামনে সমস্ত তথ্য তুলে ধরেন সাধুদা। সবসময় তথ্য দেখার পর চমকে ওঠে জ্যাস। তারপরই সাধুদার কথায় শেষমেশ এই কেসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় জগদ্ধাত্রী। এরপরই শুরু হয়ে যায় তদন্ত। সিকিউরিটি গার্ডের কাছ থেকে জগদ্ধাত্রী জানতে পারে সেইদিন মালা চ্যাটার্জীর সঙ্গে ঝামেলা হয়েছিল তার স্বামীর। এরপরই ঘটে যায় সেই ঘটনা।
মালা চ্যাটার্জীর স্বামীর নাম শুনে চমকে গেল জ্যাস সান্যাল
তবে সিকিউরিটি গার্ড যখন ঘটনাস্থলে পৌঁছান তখন তিনি দেখেননি মালা চ্যাটার্জীর স্বামীকে। তিনি এও বলেন মালার সঙ্গে তার স্বামীর সম্পর্ক বেশ ভালোই ছিল। কিন্তু তারপরই হঠাৎ কেন এমনটা হলে সেটা কেউ জানে না। এরপরই সেই সিকিউরিটি গার্ড জগদ্ধাত্রীকে জানিয়ে দেয় মালা দেবীর স্বামী কেমন দেখতে। লম্বা আর মুখ ভর্তি দাড়ি। সবটা শুনে চমকে যায় জগদ্ধাত্রী। তারপরই সে পৌঁছায় হাসপাতালে।
আরও পড়ুন: মহিষাসুরমর্দিনী রূপে আসছে রাইপূর্ণা! কোন চ্যানেল দেখা যাবে অভিনেত্রীকে?
মালা চ্যাটার্জীকে সেইদিনের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করতেই তিনি বলেন সবটাই জগদ্ধাত্রীকে তদন্ত করে বের করতে হবে। এরপরই মালাকে নিজের পরিচয় জানিয়ে দেয় জগদ্ধাত্রী। কিন্তু জগদ্ধাত্রী বেরিয়ে যাওয়ার পরই বৈদেহীকে ফোন করে জগদ্ধাত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করেন মালা। সঙ্গে সঙ্গে জগদ্ধাত্রীকে ফোন করে সেকথা জানিয়ে দেন বৈদেহী। তৎক্ষণাৎ মালা চ্যাটার্জীর ঘরে গিয়ে জগদ্ধাত্রী জিজ্ঞাসা করতেই জগদ্ধাত্রীকে অপমান করতে শুরু করেন মালা। কে এই মালা চ্যাটার্জী? কি সম্পর্ক জগদ্ধাত্রীর সঙ্গে তার? জানা যাবে আসন্ন পর্বে।

