মহিষাসুরমর্দিনী রূপে আসছে রাইপূর্ণা! কোন চ্যানেল দেখা যাবে অভিনেত্রীকে?

শ্রাবণ মাস যেতে না যেতেই মায়ের আরাধনার অপেক্ষায় দিন গুনছেন মর্তবাসী। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হবে দেবীপক্ষের আরাধনা। উমা আসবেন তার বাপের বাড়ি। সেজে উঠবে ধরাধাম। আর সেই শুভক্ষণের বার্তা নিয়ে আসে মহালয়া। আর সেইদিনই হয় মায়ের চক্ষুদান। চলতি বছরে ২ আগষ্ট মহালয়া। মহালয়া মানেই এসে গেছে পুজো। চারিধারে সারি, সারি কাশফুল, আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো মেঘমালা।

মহালয়া বাঙালিদের কাছে এক অন্যরকমের অনুভূতি। ভোরবেলা স্বপরিবারে রেডিওর সামনে বসে শোনা মহিষাসুরমর্দিনী। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে মায়ের স্তুতি পাঠ শুনে যেন জুড়িয়ে যায় বাঙালিদের আত্মা। ভরে ওঠে মন। সময় বদলে গেলেও বাংলা এবং বাঙালিদের কাছে বদলায়নি মহালয়ার গুরুত্ব। এখনও মহালয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলে। ভোরবেলায় গঙ্গায় পিতৃপুরুষের তর্পণ সেরে পুজোর মেজাজে মেতে ওঠেন সকলে।

তবে মানুষের আবেগের পরিবর্তন না ঘটলেও সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে মাধ্যম। রেডিওর পর মহালয়া আরম্ভ হয়েছে টেলিভিশনেও। যার প্রতি বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেছে তরুণ সমাজ। পর্দায় প্রিয় নায়িকাদের মা জগৎ জননীর রূপে দেওয়ার জন্য অপেক্ষায় থাকে সকলে। কোন চ্যানেল কে সেজে উঠেছেন মায়ের রূপে, মায়ের কোন কোন কাহিনী বর্ণনা করা হবে এবার এইসব জানতে ভীষণ উৎসাহী থাকেন দর্শকরা।

সম্প্রতি জানা গেছে স্টার জলসার পর্দায় মহিষাসুরমর্দিনীর ভূমিকায় থাকবেন অভিনেত্রী। কোয়েল মল্লিক। সঙ্গে থাকবেন অভিনেত্রী মধুমিতা সরকার এবং অভিনেত্রী সন্দীপ্তা রায়। ইতিমধ্যেই পর্দায় মুক্তি পেয়েছে সেই ভিডিও। অপরদিকে জানা গেছে স্টার জলসার পর্দায় মায়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। সেই প্রোমোই ইতিমধ্যেই দেখেছেন দর্শকরা। তবে তারই মাঝে শোনা যাচ্ছে নতুন খবর। মা দুর্গার ভূমিকায় আসছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

আরও পড়ুন: আরজিকর কান্ড নিয়ে তৎপর অপর্ণা সেন! কি বললেন সামাজিক মাধ্যমে?

কোথায় দেখতে পাবেন আরাত্রিকা মাইতির মহিষাসুরমর্দিনী?

জি বাংলার মিঠিঝোরার এই অভিনেত্রী খুব কম সময়েই মন জয় করে নিয়েছেন দর্শকদের। অভিনেত্রীর অনুরাগীদের সংখ্যাও নেহাতই কম নয়। এবার তাদের জন্যই এল সুসংবাদ। তবে টেলিভিশনের পর্দায় নয়, বরং টেলি দুর্গা অ্যাসোসিয়েশনের পেজে দেখা যাবে অভিনেত্রী আরাত্রিকা মাইতির মহিষাসুরমর্দিনী। সম্প্রতি ফেসবুক পেজে মুক্তি পেয়েছে সেই ভিডিও। যা দেখে ভীষণ উৎসাহী দর্শকরা। কেমন লাগল আপনাদের মা দুর্গার রূপে আরাত্রিকাকে?

Back to top button