অষ্টমী শেষ হতেই ছোটপর্দায় ফিরছেন ঋতব্রতা, স্টার জলসার জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বাঁধবেন তিনি

স্টার জলসা (Star Jalsha) ও জি বাংলায় (Zee Bangla) আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক (New Serial)। টিআরপি (Trp) কম হলে ভ্রূকুটি দিচ্ছে চ্যানেল। প্রতিদ্বন্দ্বী জি বাংলাকে (Zee Bangla) হাড্ডাহাড্ডি টক্কর দিতে জলসার পর্দায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক।

সদ্য জলসার তরফ থেকে ঘোষণা করা হয়েছে একগুচ্ছ নতুন ধারাবাহিকের। ইতিমধ্যেই সম্প্রচার শুরু হয়েছে হানি বাফনা ও সোনামণি সাহা অভিনীত শুভ বিবাহের। এছাড়াও বন্ধের গুজব রয়েছে একাধিক ধারাবাহিকের।

স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল ‘তেঁতুলপাতা’

স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল ‘তেঁতুলপাতা’। টিমওয়ার্ক প্রোডাকশনের তত্ত্বাবধানে আসতে চলেছে নয়া ধারাবাহিক। এটিই প্রযোজনা সংস্থার প্রযোজিত প্রথম ধারাবাহিক। দিনকয়েক আগে প্রকাশ্যে এসেছিল তেঁতুলপাতার টিজার। দেখা গিয়েছিল, একটি হাতে আঁকা অট্টালিকা। গেটের বাইরে লেখা তার নাম ‘তেঁতুলপাতা’।

এবার প্রযোজনা সংস্থার তরফ থেকে কনফার্ম হলো নায়ক-নায়িকা। ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা মিলবে টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেতা গৌরব চ্যাটার্জির। আর গৌরবের বিপরীতে অভিনয় করবেন ছোটপর্দার আরেক জনপ্রিয় মুখ। সদ্য শেষ হয়েছে তার অভিনীত ধারাবাহিক।

আরও পড়ুন: “আমি কমেন্ট দেখে হাউ হাউ করে কেঁদেছিলাম”- তলানিতে ঠেকেছে মানুষের রুচি, ছবি প্রসঙ্গে মুখ খুললেন শ্বেতা!

তেঁতুলপাতায় নায়িকার ভূমিকায় থাকছেন টেলিভিশনের জনপ্রিয় নায়িকা

তেঁতুলপাতায় নায়িকার ভূমিকায় থাকছেন নায়িকা নম্বর ওয়ান খ্যাত অভিনেত্রী ঋতব্রতা দে। শেষ তাঁকে দেখা গিয়েছে অষ্টমী ধারাবাহিকে। তিন মাস চলার পর সদ্য শেষ হয়েছে অষ্টমী।। বারোদিন আগে শেষ হয়েছে ধারাবাহিকের শুটিং। অষ্টমী শেষ হয়ে যাওয়ার বারোদিনের মধ্যে নয়া ধারাবাহিক লুক কনফার্ম করে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নায়িকা।

Back to top button