“আমি কমেন্ট দেখে হাউ হাউ করে কেঁদেছিলাম”- তলানিতে ঠেকেছে মানুষের রুচি, ছবি প্রসঙ্গে মুখ খুললেন শ্বেতা!

বাংলা টেলিভিশন (Bengali Television) এমন অনেক তারকা আছেন যারা রিল নয় রিয়েল লাইফে অনেক দিন ধরে একসাথে আছেন। এইরকমই দুইজন অত্যন্ত জনপ্রিয় তারকা হলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং রুবেল দাস (Rubel Das)। টলিউডে যে সমস্ত জুটিরা দর্শকদের অত্যন্ত প্রিয় সেই জুটিগুলির মধ্যে তাদের নাম থাকে সর্বাগ্রে।
বর্তমানে এই দুইজন তারকাই বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলার দুটি ভিন্ন ধারাবাহিকে প্রধান একেবারে চরিত্রে অভিনয় করছেন। তাদের মধ্যে অভিনেতা রুবেল দাসকে দেখা যাচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিকে। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে দেখা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়িকার চরিত্রে। এই দুটি ধারাবাহিকই দর্শকদের প্রচন্ড কাছের।
তবে সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় নায়িকার পোস্ট করা একটি ছবি রীতিমতো ঝড় তুলেছিল তার জীবনে। অনেকের মতে খারাপ কাজ করার পর সেই ছবি তোলা হয়েছে এবং পোস্ট করা হয়েছে। এমন কুরুচিকর মন্তব্যে ভরে গিয়েছিল গোটা সমাজ মাধ্যম। এইবার সেই নিয়েই মুখ খুললেন অভিনেত্রী শ্বেতা। তিনি বলেন, “আমি মানুষের রুচি দেখে অবাক হয়ে যাই। ওইখানে আমি রুবেল, ওর মা এবং আমার মা প্রত্যেকেই উপস্থিত ছিল। মানুষ না জেনে কেনো যে এভাবে নিম্ন রুচির পরিচয় দেয়। আমি জানিনা।”
কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী
অভিনেত্রী আরো বলেন, “ওখানে আমার মাও কমেন্ট করেছিল। এটা বলেছিল যে এই ছবিটা তুলতে সেও সাহায্য করেছে। আসলে আমার মা আর নিতে পারছিল না এত বাজে বাজে মন্তব্য। আমার মাকেও রীতিমত বলা হয়েছে যে উনি নাকি মিথ্যা কথা বলছেন মেয়ের কুকর্মকে সায় দিচ্ছেন। কমেন্টগুলো দেখার পর আমি রীতিমতো হাউ হাউ করে কেঁদেছিলাম।”
আরও পড়ুন: বদলে গেল মিঠিঝোড়ার নায়ক! তার বদলে এলো জনপ্রিয় টেলি অভিনেতা! কাকে দেখা যাবে নায়কের চরিত্রে?
১৪ বছরের কর্মজীবনে এটাই প্রথমবার
অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য জানান, “১৪ বছর হল আমি এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। আমার এই দীর্ঘ কর্মজীবনে এতবার লিড চরিত্রে অভিনয় করেছি ভগবানের আশীর্বাদে কখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু এই ঘটনাটা আমি একেবারেই মেনে নিতে পারছি না। আমি তো আর একটা নতুন কিছু পোস্ট করতেই ভয় পাচ্ছি। আমি ঠিক করেছি আমার বিয়ে হয়ে যাক যা কিছু হয়ে যাক আমি আর কিছুই পোস্ট করব না।” তার এই কথায় তার সহ অভিনেত্রী তাকে জানায়, এমনটা করলে দর্শকদের বেশি গুরুত্ব দেওয়া হবে। তাই যেটা মন চায় সে যেন সেটাই করে।

