সেই হাসিখুশি মানুষটা আজ আর নেই! স্বামীর মৃত্যুর পর থেকেই উধাও হয়েছে হাসি! অভিনয় জগৎ থেকেও হারিয়ে গেলেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়!

টেলিভিশনের পর্দার (Bengali television) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সুভদ্রা মুখোপাধ্যায় (Subhadra Mukherjee)। ধারাবাহিক জগতে দীর্ঘ কয়েক বছর ধরে অভিনেত্রীকে দেখে আসছি আমরা। প্রায় দশ মাস ধারাবাহিক থেকে দূরে অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। ২০২৪ সালে জি বাংলার ‘আলোর কোলে’ ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়কে। সেই ধারাবাহিকে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেন তিনি।
২০২৪ সালে সেপ্টেম্বর মাসেই প্রয়াত হয়েছেন অভিনেত্রী স্বামী ফিরোজ। হঠাৎ করেই সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। পুজোর ঠিক কয়েকদিন আগেই মহালয়ার ভোরে এই খবর পাওয়ায় ভেঙ্গে পড়েছিলেন প্রত্যেকে। সেই সময়ের পর থেকে অভিনেত্রী নিজেকে অভিনয় জগতে জগত থেকে কিছুদিনের জন্য দূরে সরিয়ে রেখেছেন। নিজেকে এখনো সামলে উঠতে পারেননি। কবে আবার ফিরবেন অভিনেত্রী সেই নিয়ে দর্শকদের মনে উঠে প্রশ্ন।
পরিবার সহ ছোট মেয়ের দায়িত্ব তার ওপরেই, পাশাপাশি মায়ের দেখাশোনাও করছেন সুভদ্রা। একা হাতে পরিবারের সব দায়িত্ব সামলাতে হচ্ছে তাঁকে। শেষবার আলোর কোলে ধারাবাহিকের পর আর দেখা মেলেনি অভিনেত্রীর। কবে আবার ফিরবেন? দর্শক অভিনেত্রীকে যেকোনো চরিত্রে ব্যাপক ভালোবাসা দিয়েছেন সবসময়। তাই তো দীর্ঘদিন অভিনেত্রীকে দেখতে না পেয়ে চিন্তিত সকলে।
তবে একেবারে বাড়িতে বসে থাকেন না তিনি নানান সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন অভিনেত্রী। কিন্তু ছোট পর্দায় তার উপস্থিতি মিস করেন দর্শক।তাই তো তার ভক্তরা বারবার খোঁজ করছেন। পরিবারকে সময় দেওয়ার জন্যই এখন ধারাবাহিক থেকে দূরে রয়েছেন সুভদ্রা। একা হাতে পরিবারের সব দায়িত্ব সামলাতে হচ্ছে তাঁকে।
আরও পড়ুনঃ কমলিনীর জীবনের আপদ বিদায় হতেই কুরচির জীবনে নতুন ঝড়! বাড়িতে হাজির মূর্তিমান শয়তান! প্রকাশ্যে আজকের দুর্ধর্ষ পর্ব!
ছোট পর্দায় একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছেন একসময়। বরাবরই প্রাণোচ্ছ্বল, হাসিখুশি একজন মানুষ হিসেবে পরিচিত। পরিবারে রয়েছে ছেলে, বৌমা এবং মেয়ে। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। রাজ্যের শাসক দলের হয়ে কাজ করেন। তবে অভিনেত্রীকে ফের পর্দায় দেখতে চাইছেন দর্শক।

