কমলিনীর জীবনের আপদ বিদায় হতেই কুরচির জীবনে নতুন ঝড়! বাড়িতে হাজির মূর্তিমান শয়তান! প্রকাশ্যে আজকের দুর্ধর্ষ পর্ব!

অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das) এবং অভিনেতা সুদীপ মুখার্জির (Sudip Mukherjee) জুটিতে স্টার জলসার পর্দায় বেশ কয়েকমাস আগে শুরু হয়েছে চিরসখা (Chirosokha)। ধারাবাহিকে একেবারে ভিন্ন ধরনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। আর পাঁচটা ধারাবাহিকের মতো এই ধারাবাহিকটির গল্প নয়। অনেকদিন পর এরকম ভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হচ্ছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ব্যাগ পত্র গুছিয়ে বাড়ি থেকে তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় বুবলাইরা। নতুনের সাথে বাড়িতে তারা আর থাকবে না। ফিরে আসবে না আর তারা কোনদিন। কমলিনী অনেকবার তাদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু বুবলাই কোন কিছুতেই আর রাজি হয় না। সে জানিয়ে দেয় সে চাকরির অফার লেটার পেয়ে গিয়েছে তাই কোন চিন্তা নেই। কমলিনী তখন বলে দীর্ঘ দিন ধরে সে অসুস্থ কাউকে কিছু জানাতে পারেনি। সে মারা গেলে যেন বুবলাই দেখতে না আসে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, বুবলাই চলে যাওয়ায় সকলেরই মন খারাপ। যতই হোক কমলিনী তো মা তার কষ্ট হয় সন্তানের জন্য। কমলিনীর শাশুড়ি তখন বলে বুবলাই ঠিক একদিন নিজের ভুল বুঝতে পারবে আর মায়ের কাছে ফিরে আসবে। কিন্তু কমলিনী চায় তারা যেখানেই থাকুক ভালো থাকুক। তারপর কমলিনী জানায় বুবলাইরা বর্ষার বাড়িতে গিয়ে উঠেছে।
তারপরে হঠাৎ করে বাড়িতে উপস্থিত হয়ে কুরচির স্বামী। তার গলার আওয়াজ পেয়ে সকলেই অবাক হয়ে যায়। হঠাৎ তিনি এসে কেন উপস্থিত হলেন সেটা কেউই বুঝতে পারে না। কুরচি প্রথমে কিছুতেই দেখা করতে চায় না স্বামীর সাথে। কিন্তু তিনি এসেছেন কুরচির সাথে দেখা করতে। তারপর কমলিনী জোর করে তাকে নিয়ে আসে। তিনি এসেছেন নিজের ছেলের বিয়ের খবর দিতে। আসলে বহু বছর আগেই কুরচিকে অপমান করে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তার স্বামী। এমনকি নিজের ছেলের সাথেও দেখা করার অনুমতি কোনদিনও দেয়নি।
আরও পড়ুনঃ প্রকাশ্যে নকল ভিডিওর আসল সত্যতা! শিরিনের প্ল্যান ভেস্তে দিয়ে বেকসুর খালাস পারুল! এবার আসল অপরাধীদের হাতকড়া পরানোর পালা! দুর্ধর্ষ আজকের পর্ব
এত বছর পর হঠাৎ করে বাড়িতে এসে তার নিজের সন্তানের বিয়ের খবর দিতে এসেছে। বিয়ের কথা সমস্ত পাকাপাকি করে কুরচিকে বিয়ের নেমন্তন্ন করতে এসেছে। আসলে মেয়ের বাড়ির লোকজন অনেকদিন ধরে ছেলের মায়ের খোঁজ করছে। আর মিথ্যা কথা বলতে তো অয়নদ্বীপ একেবারে সেরা। তাই এতদিন মিথ্যে বলেই ব্যাপারটা ধামাচাপা দিয়েছিল। তবে বিয়ে বাড়িতে ছেলের মাকে না দেখলে অনেক প্রশ্ন উঠবে তাই জন্যই স্ত্রীকে নিয়ে যেতে এসেছে। কিন্তু কুরচি জানিয়ে দেয় সে কিছুতেই যাবে না। নতুনও কুরচিকে যেতে দিতে চায় না। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

