মাত্র দেড় মাসেই এই কান্ড! আদৃতের মায়ের সঙ্গে এমন কাণ্ড করে বসলেন নতুন বউ কৌশাম্বী, নেটপাড়ায় হইচই

গত মে মাসেই ধুমধাম করে বিয়ে সেরেছেন টলি পাড়ার হার্টথ্রব আদৃত রায় (Adrit Roy) আর কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। বিয়ের পর কেটে গিয়েছে এক মাসের দাম্পত্য জীবন। কদিন আগেই হানিমুনে গিয়েছিলেন গোয়া ভ্রমণে। হানিমুন থেকে ফিরে কাজে মন দুজনের। এরই মাঝে শাশুড়ির সঙ্গে কান্ড বাঁধালেন নায়িকা কৌশাম্বী।

মিঠাইয়ের সেট থেকে একে অপরের প্রেমে পড়েন আদৃত-কৌশাম্বী। মিষ্টি জুটির প্রেম সফর শেষে শুভ পরিণয় সম্পন্ন হয়েছে। শ্বশুর শ্বাশুড়ি নিয়ে কৌশাম্বীর ভরা সংসার। কদিন আগেই ছিল স্বামী আদৃতর জন্মদিন। ছেলের জন্মদিনের দিন বউমাকে নিয়ে মুখ খুলেছিলেন আদৃতের বাবা।

আদৃতর বাবা বলেন, “ও সবসময়ই মেয়ের মতো। ও আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ।” কৌশাম্বীর শ্বশুরমশাই বলেন, ওর মধ্যে যে গুণগুলো আছে, সেটা তাঁর সবসময়ই ভালো লাগে। এরপর তিনি যোগ করেন, কৌশাম্বী ভীষণ আন্তরিক। জিগ্যেস করে, আঙ্কেল খেয়েছো? নিজের জন্মদিনের দিন আদৃত জানিয়েছেন, তিনি মাঝে বেশ কিছু বছর বাবা-মায়ের থেকে আলাদা থাকছিলেন। তবে বিয়ের পর কৌশাম্বী ও মা-বাবার সঙ্গে একসঙ্গেই থাকছেন।

শাশুড়ির সঙ্গে একি কান্ড করলেন কৌশাম্বী!

বুধবার ছিল কৌশাম্বীর শাশুড়ি অর্থাৎ আদৃতের মা মৌসুমী রায়ের বার্থডে। শ্বাশুড়ি মায়ের জন্মদিন এর সকাল থেকেই নতুন বউমার পোস্টের আশায় মুখিয়ে ছিলেন অনুরাগীরা। যদিও কৌশাম্বী পোস্ট করেন একটু দেরিতে। বিকেলের দিকে তিনি শাশুড়ি মায়ের জন্মদিন উদযাপন ও কেক কাটার ছবি শেয়ার করে নিলেন নিজ সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: চলন্ত ট্রেনে ভয়ংকর ঘটনার মুখে সারেগামাপা খ্যাত রাফা! “কেউ এগিয়ে আসেনি…” শোনালেন

ছবিতে দেখা গেল আদৃতর মা মৌসুমীকে কেক কাটতে। ঠিক তার পাশেই জ্বলছে মোমবাতি। ডাইনিং টেবিলের ধারে দাঁড়িয়ে কেক কাটলেন কৌশাম্বীর শাশুড়ি। শাশুড়ি মায়ের জন্মদিনের ছবি পোস্ট করে তার ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, ‘হ্যাপি বার্থ ডে’। এর সঙ্গে রেড হার্ট ইমোজি আর জন্মদিনের কেকের ইমোজিও দিলেন তিনি।

Back to top button