চলন্ত ট্রেনে ভয়ংকর ঘটনার মুখে সারেগামাপা খ্যাত রাফা! “কেউ এগিয়ে আসেনি…” শোনালেন

জি টিভি সারেগামাপা (Sa Re Ga Ma Pa) লিটল চ্যাম্পসের মঞ্চ কাঁপিয়েছেন মালদার ১৪ বছরের খুদে প্রতিভা রাফা ইয়াসমিন (Rafa Yeasmin)।লিটল চ্যাম্পসের মঞ্চে অজস্র প্রশংসা কুড়িয়েছেন তিনি। বাংলা ছাড়াও ভারতের নানান প্রান্তে রয়েছে বিস্ময় বালিকার অনুরাগী। অথচ নিজের রাজ্য বাংলায় ভয়ানক ঘটনার মুখে পড়তে হল তাঁকে।
ভয়ানক ঘটনার মুখোমুখি রাফা!
ঘটনাটি গত বুধবারের। বাবা-মায়ের সঙ্গে মালদা থেকে কলকাতা আসছিলেন গায়িকা। ওই দিন ভোররাতে ডাউন রাধিকাপুর এক্সপ্রেসের কামরায় সর্বস্ব খোয়ালেন রাফা। অথচ এই ঘটনায় রেল পুলিশের কোন সহযোগিতা পায়নি বলে অভিযোগ তোলেন তিনি। আগের দিন রাত দুটোর পর ঘুমিয়ে পড়ে তাঁরা। পরের দিন ভোর ছটায় ঘুম ভাঙলে রাফার মা দেখেন তিনি তাঁর মাথার কাছে যে হ্যান্ডব্যাগ রেখেছিলেন, সেই হ্যান্ডব্যাগ গায়েব!
ঘটনায় রীতিমতো তাজ্জব বনে গেছেন গায়িকা। প্রথম শ্রেণীর শীততাপ নিয়ন্ত্রিত কামরায় এমন চুরির ঘটনা কিভাবে সম্ভব? আর এই ঘটনাটি ঘটেছে ডাউন রাধিকাপুর -চিৎপুরগামী এক্সপ্রেস ট্রেনে। তাঁদের অভিযোগ, ঘটনার পর দীর্ঘক্ষণ কোনো কর্তব্যরত আরপিএফ কিংবা টিটির দেখা পাওয়া যায় নি।
এ বিষয়ে রাফার বাবা অভিযোগ তোলেন, ঘটনার পর রেলের এমার্জেন্সি নম্বর ও রেল পুলিশকেও কোনো ভাবে ফোনে যোগাযোগ করে পাওয়া যায় নি। অথবা বলা ভালো তাদের কোন সহযোগিতা মেলেনি। পরে পূর্ব পরিচিত এক পুলিশকর্তার সঙ্গে যোগাযোগ করলে নড়েচড়ে বসে জিআরপি। তাঁরা চিৎপুর স্টেশনে নেমে সংশ্লিষ্ট জিআরপির কাছে ঘটনার বিবরণ দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: পুলিশের কথা শুনে শিউরে উঠলো চয়ন! ইশার সাহায্যে পুলিশের হাত পা বেঁধে দিলো অর্ণব!
এরপর ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে এই গোটা ঘটনার বিবরণ দেন গায়িকা রাফা। ঘটনাটি আরও ট্রেনে যাত্রী নিরাপত্তার দিকে প্রশ্ন তুললো। ঘটনার পর রাফার মা তানিয়া হোসেন অভিযোগ করেন, “দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তা বলে আর কিছু নেই। এই ঘটনার পর আমরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছি।”