গীতা এলএলবিতে চাঞ্চল্যকর মোড়! মৃত্যুসজ্জায় স্বস্তিক, এবার কী করবে গীতা?

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি (Geeta LLB)। শুরুর পর থেকে টিআরপিতে (trp) খেল দেখিয়ে আসছে ব্লুজ প্রোডাকশনের (Blues Production) এই মেগা (Mega Serial)। এই সংস্থার আরেকটি মেগা জগদ্ধাত্রী (Jagaddhatri) টানা দুবছর টপার স্থানে অধিষ্ঠিত ছিল। তবে এই মুহূর্তে গীতা দিচ্ছে হাড্ডাহাড্ডি টক্কর। টিআরপি তালিকার প্রথম পাঁচে পোক্ত জায়গা করে ফেলেছে এই ধারাবাহিক।
পয়লা দুয়ে না এলেও টিআরপি তালিকায় গীতা ধরাবাঁধা স্থান তিন থেকে পাঁচের মধ্যে। বর্তমানে স্টার জলসার চ্যানেল টপার এই মেগা। জলসার আরেকটি ধারাবাহিক ‘কথা’-কে জোড় টক্কর দিচ্ছে এই মেগা। দুই ধারাবাহিকের মধ্যে চলছে প্রথম হওয়ার লড়াই। কে কাকে টেক্কা দিয়ে টিআরপি তুলবে, তাই ধারাবাহিকের প্রতি পর্বে থাকছে নতুন চমক।
বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) ক্ষেত্রে টিআরপি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক মহলে ধারাবাহিকের চাহিদা কমলেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। তাই বাংলা ধারাবাহিকের প্রতিটি পর্বে থাকছে চাঞ্চল্যকর মোড়। দর্শকদের আগ্রহ
ধরে রাখতে গল্পে আসছে নয়া নয়া ট্র্যাক।
স্টার জলসার ধারাবাহিকের আসন্ন পর্বে কী হতে চলেছে?
এক ঝামেলা মিটতে না মিটতে অন্য ঝামেলা এসে হাজির। গীতার জীবন যেন মসৃণ ভাবে চলেই না! ফের ঝড় আসতে চলেছে নায়িকার জীবনে। ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে, পদ্মকৃপান কেস হেরে গিয়ে অগ্নিজিৎ মুখার্জি সকলের সামনে গিনিকে বলেন তিনি জীবনে কখনওঁ কোনও কেস হারেননি। এই প্রথমবার আমি হারলাম, তাও আবার তোমার বোনের কাছে।
আরও পড়ুন: শ্যামলীর দিকে ডিভোর্স পেপার এগিয়ে দিল অনিকেত, ভালবাসার পরীক্ষা পাশ করবে শ্যামলী?
অপরদিকে, কেস জেতার খবর পেয়ে স্বস্তিক গীতার কাছে ছুটে যায় সিঁদুর কৌটো নিয়ে। আজই গীতাকে বিয়ে করবে সে। তবে তখন গীতা কেসটির সম্পর্কে মিডিয়াকে বাইট দিচ্ছে। ঠিক সে সময়ে ক্ষিতীশের পাঠানো গুন্ডা স্বস্তিককে মাথায় রড দিয়ে মারে। আঘাত সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে। এবার গল্প কোনদিকে মোড় নেবে? কী করে উঠবে গীতা? জানতে হলে দেখতে হবে স্টার জলসার গীতা এলএলবি।

