“আমি চল্লিশ বছরে এত লঙ্কা খাইনি!”-মহারাজের জন্য নিজের হাতে ঝাল মুড়ি বানালো ছোট্ট দুগ্গামণি!

ধারাবাহিক জগতে প্রতিদিনই নতুন নতুন অনেক শিল্পী অভিনয়ের সুযোগ পেয়ে থাকে। তেমনি অনেক শিশুশিল্পীও উঠে আসে এই ধারাবাহিক জগতের হাত ধরে। ধারাবাহিকের (Bengali Serial) হাত ধরে আত্মপ্রকাশের সাথে সাথে তারা অভিনয় জগতে নিজেদের পরিচয় গড়ে তোলে। সেরকমই একজন জনপ্রিয় শিশু শিল্পী হল রাধিকা কর্মকার (Radhika karmakar)। সবেমাত্র হল অভিনয় জগতে পা রেখেছে রাধিকা, এরই মধ্যে জয় করে নিয়েছে অসংখ্য মানুষের মন।
দিন কয়েক আগেই জি বাংলার পর্দায় নতুন শুরু হওয়া ধারাবাহিক হলো দুগ্গামণি ও বাঘমামা। এই ধারাবাহিকে মানালি রাহুলের পাশাপাশি মূল আকর্ষণ হল ছোট্ট দুগ্গামণি। এই চরিত্রেই অভিনয় করছে সকলের প্রিয় শিশু শিল্পী রাধিকা কর্মকার। কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের পর আবার ফিরেছে ছোট্ট রাধিকা।
রাধিকার আসল বাড়ি দুর্গাপুরে। আপাতত পরিবারের সঙ্গে কলকাতাতেই থাকছে রাধিকা, এখানেই পড়াশোনা করছে। তার বয়স মাত্র চার। এই চার বছর বয়সে অভিনয় জগতে সুযোগ পাওয়া কিন্তু মুখের কথা নয়। অনেক ছোটবেলা থেকেই রাধিকার মা সোশ্যাল মিডিয়াতে মেয়ের বিভিন্ন ভিডিও পোস্ট করতেন। সেই থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছিল রাধিকা। তার মিষ্টি মিষ্টি ভিডিও আধো আধো কথা প্রত্যেকেই ভালোবাসতেন।
আরও পড়ুনঃ রাতারাতি চিরসখা ধারাবাহিক থেকে বাদ সুদীপ মুখার্জি! ফিরছে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি!
তবে এবারের ছোট্ট দুগ্গামণির হাতের ঝালমুড়ি খেয়েই প্রাণ যাওয়ার মত অবস্থা হলো বাংলার মহারাজের। দুগ্গামণির হাতের ঝালমুড়ি খেয়ে রীতিমত ঝালে অস্থির হয়ে উঠেছিলেন মহারাজ সৌরভ গাঙ্গুলী। কিন্তু হঠাৎ কেন এমন পরিস্থিতি হল, যার জন্য প্রাণ যাওয়ার মত অবস্থা হয়েছিল সৌরভের? এমনকি সকলের সামনে ছোট্ট দুগ্গামণির হাতের ঝাল মুড়ি কাউকে না খাবার পরামর্শ দেন সৌরভ।
আসলে দাদাগিরির হাত ধরে প্রথম দর্শক মহলে ভাইরাল হয়েছিল রাধিকা। তার ঝালমুড়ি মাখা এবং দাদাগিরির মঞ্চে তার মিষ্টি মিষ্টি কথা এখনো মনে আছে দর্শকদের। সেই সময় দাদাকে নিজের হাতের ঝালমুড়ি মাখা খাইয়ে ছিল রাধিকা। বয়স ছোট হবার কারণে কোন মসলারই পরিমাপ বুঝতে পারছিল না ছোট্ট দুগ্গামণি তাই ভুলবশতই ঝালমুড়িতে ঝালের পরিমাণ অতিরিক্ত হয়ে যায়। সেই দেখেই সৌরভ গাঙ্গুলী বলেছিলেন “আমি ৪০ বছরের এত লঙ্কা খাইনি।” তবে ছোট রাধিকার এই কাণ্ড দেখেই এমন মজার মন্তব্য করেছিলেন সৌরভ। দাদাগিরির মঞ্চে এসে ভাইরাল হয়ে যায় রাধিকা। সুযোগ পায় ধারাবাহিককে কাজ করার।

