রাতারাতি চিরসখা ধারাবাহিক থেকে বাদ সুদীপ মুখার্জি! ফিরছে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

Bengali serial

তবে এবারে ধারাবাহিক থেকে রাতারাতি বাদ পড়লেন প্রধান অভিনেতা সুদীপ মুখার্জি। যাকে আমরা মূল নায়কের চরিত্রই দেখতে পাচ্ছিলাম শুরুর দিন থেকে। তবে হঠাৎ করেই ধারাবাহিক থেকে কেন বাদ পড়লেন অভিনেতা? কি হয়েছে আসল ঘটনা? এই নিয়ে তো সোশ্যাল মিডিয়ার জুড়ে জল ঘোলা হচ্ছে কিছুদিন ধরেই।

খবর অনুযায়ী কানাঘুসো কিছুদিন ধরে শোনা যাচ্ছে, ছোট পর্দার দর্শকেরা অপরাজিতার বিপরীতে নাকি সুদীপকে মেনে নিতে পারছেন না। তাঁরা ইতিমধ্যেই নাকি সমাজমাধ্যমে তীব্র সমালোচনা করছেন। তার জেরে নাকি বদলে যাচ্ছেন অভিনেতা। সুদীপের জায়গায় নাকি আসতে চলেছেন ঋষি কৌশিক! এখানে আকাশ নীল ধারাবাহিকে ঋষি কৌশিক-অপরাজিতার রসায়ন সাড়া ফেলেছিল ছোট পর্দায়। এছাড়াও কুসুমদোলা, একদিন প্রতিদিন ধারাবাহিকেও তাদের জুটি বেশ জনপ্রিয় ছিল।

আরও পড়ুনঃ চলন্ত ট্রেন থেকে ছিটকে গেল বাঘ মামা! একদিকে একমাত্র বন্ধু অন্যদিকে মা, কাকে খুঁজতে যাবে ছোট্ট দুগ্গামণি? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তিনজনের সাথে যোগাযোগ করা হয়েছিল। তিনজনেই এই খবর ভুয়ো বলে দাবি করেছেন। অভিনেতা ঋষি জানিয়েছেন “আমার কাছে এ রকম কোনও খবর নেই। আমি বিষয়টি সম্বন্ধে কিছুই জানি না। আমাকে বলাও হয়নি কিছু।” অন্যদিকে অভিনেতা সুদীপ জানিয়েছেন “প্রথম যে দিন ধারাবাহিকের অভিনেতাদের নামঘোষণা হয়েছিল সে দিন থেকে প্রচুর কটাক্ষ হজম করতে হয়েছিল। চুপচাপ সে সব সহ্য করেছি। আর মন দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি।” এই রটনা তাঁর কানেও এসেছে। জানিয়েছেন, গুঞ্জন শুনে স্ত্রী পৃথাও আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ফোন করে জানান সুদীপকে। অভিনেতাও তত ক্ষণে সংবাদমাধ্যমে প্রকাশিত এই বিষয় নিয়ে লেখা খবরটি পড়ে ফেলেছেন। তাঁর বক্তব্য, “মন্তব্য বিভাগে চোখ পড়তেই মন ভাল হয়ে গিয়েছে। যাঁরা এত দিন আমার নিন্দা করেছেন তাঁরাই লিখেছেন, এই চরিত্রে সুদীপই সেরা। ওঁর মতো করে আর কেউ অভিনয় করতে পারবেন না। সুদীপ সরে গেলে ধারাবাহিক দেখার আকর্ষণ কমে যাবে। ওঁরা সকলে শুধু আমাকেই চেয়েছেন।”

Back to top button