‘তিয়াসা খুব এক্সপেন্সিভ!’- কিছুদিন প্রেম করেই পকেট গড়ের মাঠ! বিয়ের কথা উঠতেই বে’ফাঁস সোহেল!

কথায় আছে ভালোবাসা কোনকিছুই মানে না। বয়স, সময়, জাত পাত কিছুই ধার ধারেনা। সেরকমই জলজ্যান্ত উদাহরণ হল তিয়াসা (Tiyasha Lepcha)সোহেল (Sohail Dutta)। টলিপাড়ায় কান পাতলেই এখন সোহেল তিয়াসার জমজমাট প্রেমের গল্প শোনা যাচ্ছে। শহরের লাভবার্ডস এখন সোহেল দত্ত আর তিয়াশা লেপচা। দু’ জনেই জিমে গিয়ে একে অপরকে দেখেছেন। তারপর কথা হয়েছে, ভালো লেগেছে, ক্রমশ সম্পর্ক গভীর হয়েছে।

শহরে এক ক্রিকেট টুর্নামেন্ট এর জার্সি লঞ্চে একসঙ্গেই পৌঁছালেন সোহেল-তিয়াসা। সেখানেই বিয়ে নিয়ে প্রশ্ন করতেই সোহেল বলে ওঠেন, ‘ওকে কাজ করতে হবে। আমাকে কাজ করতে হবে। এখনও অনেক কিছু করা বাকি। বিয়ে মানে দাড়ি পড়ে যাওয়া…।’

actor

তিয়াসা বলেন ‘আসলে বিয়ে মানেই তো দায়িত্ব বাড়া। আরেকটা ফ্যামিলিকে ভালো রাখা, খুশি রাখ। এখন যত ক্যাজুয়ালি থাকতে পারছি।’ তবে সোহেল থামার পাত্র নন। কথার মাঝেই ফের বলে ওঠেন, ‘ও খুব এক্সপেনসিভও। তাঁকে মেনটেন করার জন্য, সেই লেভেলের হতে হবে। সেই জায়গা অবধ পৌঁছতে হবে। তারপর ভাবনাচিন্তা করতে হবে…।’

আরও পড়ুনঃ ‘আমার এমন অবস্থা হবে ভাবিনি…আমাকে সব দিক থেকে শেষ করে দিয়েছে!’- সায়ন্ত মোদকের পাল্লায় পড়ে সর্বহারা কিরণ মজুমদার! মর্মান্তিক পরিণতি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী! পাশে দাঁড়ালেন দেবচন্দ্রিমা!

কৃষ্ণকলি, বাংলা মিডিয়াম ইত্যাদি হিট ধারাবাহিকে অভিনয় করেছেন তিয়াসা। বর্তমানে রোশনাই-তে লিড চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। তিয়াসার অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল, বিয়ের পর। খুব অল্প বয়সে অভিনেতা সুবানের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বছর দুই যেতে না যেতেই, সমস্যা শুরু। আর তারপর বিচ্ছেদ। বেশ অনেকটা সময় পর, অভিনেত্রী মন দিয়েছেন সোহেলকে। মাঝে ঝগড়া-অভিমান চললেও সব মিটিয়ে ফের দুজনে একসঙ্গে।

বর্তমানে সোহেল অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিত্তির বাড়ি ধারাবাহিকে। বিয়ের প্রসঙ্গে তিয়াসা বলেন এত ঝগড়া করেছেন একসময়, এখন আর খুব একটা ঝগড়া করতে মন চায় না। যেহেতু এতবার সম্পর্ক ভেঙে, ফের জোড়া লেগেছে সম্পর্ক, তাই বুঝে গিয়েছেন, একসঙ্গেই আপাতত কাটবে জীবন! ছেড়ে যাওয়া অসম্ভব। আর বিয়েটা মোটেও লুকিয়ে করবেন না তিনি। একেবারে সকলকে জানিয়েই হবে, জমিয়ে সাজুগুজু করে।

Back to top button