‘আমার এমন অবস্থা হবে ভাবিনি…আমাকে সব দিক থেকে শেষ করে দিয়েছে!’- সায়ন্ত মোদকের পাল্লায় পড়ে সর্বহারা কিরণ মজুমদার! মর্মান্তিক পরিণতি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী! পাশে দাঁড়ালেন দেবচন্দ্রিমা!

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন সায়ন্ত মোদক (Sayanta Modak)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দার বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতাকে। বেশিরভাগ ধারাবাহিকে তাকে পার্শ্ব চরিত্রে দেখা যায়। অভিনয় করার পাশাপাশি সায়ন্তর একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে সে কথা আমরা প্রত্যেকেই জানি।

অভিনেতা দেবচন্দ্রিমা সিংহ রায় সঙ্গে প্রথম প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। দীর্ঘ বেশ কয়েক বছর তাদের সম্পর্ক ছিল। দর্শকেরা প্রত্যেকে তাদের জুটিকে অসম্ভব ভালোবাসা দিয়েছেন। কিন্তু তারপর হঠাৎই তাদের মধ্যে বিচ্ছেদ হয়, যার ফলে মন ভেঙে গিয়েছিল এই জুটির ভক্তদের। কয়েক বছর পরেই টেলিভিশনের আরেক পরিচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। সেই সম্পর্কেও বিচ্ছেদ ঘটে। তারপর প্রিয়াঙ্কা জনপ্রিয় অভিনেতা শুভজিতের সঙ্গে বাগদান সারেন। তারপর থেকে অভিনেত্রীকে অনেক কটাক্ষ সম্মুখীন হতে হয়েছে। যদিও সায়ন্তকের সঙ্গে ব্রেকআপের পর দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে একবার অভিনেত্রী বলেছিলেন তিনি সুস্থ প্রেম করতে চান। তখন অনেকেই অভিনেত্রীকে থেকে ভুল বুঝেছিলেন। তবে এবার আরো একবার সায়ন্ত এর চেহারা তুলে ধরলেন অভিনেতার আরেক প্রাক্তন।

actress

যারা অভিনেতার ব্লগ ভিডিও প্রতিদিনই দেখেন তারা আশা করি প্রত্যেকেই জানেন অঞ্জলি জুয়েলার্সের জনপ্রিয় মডেল কিরণ মজুমদারের সঙ্গে দীর্ঘ কয়েক মাস সম্পর্কে ছিলেন সায়ন্ত। কিন্তু শেষ কয়েক দিন ধরেই তাদের একসঙ্গে ভিডিও ছবি কিছুই দেখা যাচ্ছিল না। যা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন উঠেছিল। কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে অভিনেতা তাদের বিচ্ছেদের কথা জানান। যা শোনার পরে নেটিজেনদের একাংশ কিরণকে চরিত্রহীন বলে দাবি করেছেন, সমালোচনা করেছিলেন কিরণকে নিয়ে। কিন্তু সব গল্পেরই দুটো দিক থাকে। তাই নিজের সম্পর্কে এত খারাপ খারাপ মন্তব্য নিতে না পেরে অবশেষে কিরণও নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও সকলের সামনে তুলে ধরেন।

সেখানে কিরণ জানান কিভাবে তাকে দিনের পর দিন মানসিকভাবে অত্যাচার করেছে অভিনেতা। এমনকি তাকে নিচ দেখানোর জন্য বন্ধুদের সাথে মিলে তাকে অপমান করেছে, তাকে সমাজে নিয়ে চলার যোগ্য না এমন অপবাদও শুনতে হয়েছে। একসঙ্গে বেশ কয়েক মাস সম্পর্কে ছিলেন তারা। সেই সময় কিরণ অভিনেতার সাথে একেবারে জড়িয়ে পড়েন, সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েন সেটাও ভিডিওতে বলেন কিরণ। কিন্তু সম্পর্কের ১১ মাস পরে তাকে অপমান করে যা নয় তাই বলে তার জীবন থেকে জাস্ট মুছে ফেলেন সায়ন্ত। মানসিকভাবে এখন এতটাই ভেঙে পড়েছে কিরণ যে ভিডিওর মাধ্যমে কাঁদতে কাঁদতে নিজের দিকটা সকলের সামনে তুলে ধরেন তিনি। সায়ন্ত যে ভিডিওটা কিরণকে নিয়ে বানিয়েছেন সেটাতে নেটিজেনরা সবটা না জেনে না বুঝেই কিরণকে অনেক অপমানিত করেছে, অনেক নোংরা কথা বলেছে কিন্তু কিরণের ভিডিওতে দেবচন্দ্রিমা অর্থাৎ সায়ন্তর প্রথম প্রাক্তন প্রেমিকা এক বড়সড় কমেন্ট করে। যা দেখে অনেকের কাছেই অনেক সত্যি পরিষ্কার হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ‘আমার বন্ধু নেই! আমি যেদিন খেতে পাইনি…’ – অভিনয় জগৎ থেকে দূরে সঞ্জীব দাশগুপ্ত! হঠাৎ এই দূরত্বের কারণ কি? মুখ খুললেন অভিনেতা

দেবচন্দ্রিমা কিরণের ওই ভিডিওর কমেন্ট বক্সে লেখেন “আমি তোমাকে ব্যক্তিগতভাবে চিনি না। আমার এই ভিডিওটা আরো আগে করা উচিত ছিল। কিন্তু তোমার ভিডিওতে আমি কোথাও কিরণ মজুমদারকে দেখতে পেলাম না দেখতে পেলাম ২০২১ এর সেই দেবচন্দ্রিমাকে। কথায় বলে না পাপ বাপ কেও ছাড়ে না, এখানে যেন মা কেও না ছাড়ে। ও কি তোমার গায়ে হাত তুলেছে? প্লিজ বলো না হ্যাঁ, তাহলে এবারে ওকে আমি আর ছেড়ে দেব না। তুমি আমাকে তোমার কন্টাক্ট নাম্বার দাও। আমি এখনো কলকাতাতেই আছি, ভয় পেয়ো না।” এই কমেন্ট দেখার পর অনেকেই বুঝতে পারে দেবচন্দ্রিমা প্রিয়াঙ্কা প্রত্যেকে সাথে কি হয়েছিল সায়ন্তর সঙ্গে সম্পর্কে থাকাকালীন।

Back to top button