‘আমার যে বর হবে তার মানসিকতা খুব ছোট হবে’- মনের মানুষ হিসেবে এমন মানুষ কেন চাইলেন অন্বেষা? আসল কারণ জানলে অবাক হবেন আপনিও!

টেলিভিশন জগতের (Television) জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অন্বেষা হাজরা (Annwesha Hazra)। দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। কাজল লতা, এই পথ যদি না শেষ হয়, সন্ধ্যা তারার মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিককে অভিনয় করেছেন অন্বেষা। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) আরও একটি জনপ্রিয় ধারাবাহিক আনন্দীতে (Anondi) অভিনয় করতে।
তবে অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা চর্চা করতে পছন্দ করেন না। তাই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়াতে তেমন কোন খবর জানা যায় না। তবে এবারে এক ভিডিওর মাধ্যমে নিজের মনের মানুষের কথা প্রকাশ করলেন অভিনেত্রী অন্বেষা। অন্বেষার মুখে তার মনের মানুষ কেমন হবে তা শুনে তো অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।
কিন্তু কি এমন বললেন অভিনেত্রী যার জন্য নেটিজেনরা অভিনেত্রীর কথা শুনে হতবাক হয়ে গিয়েছেন। অভিনেত্রীর কথায় যেন তাদের রীতিমতো চক্ষু চরক গাছ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। আনন্দী ধারাবাহিকের সেটে তার সহ অভিনেত্রী অন্বেষাকে প্রশ্ন করে কেমন মনের মানুষ পছন্দ করেন অন্বেষা। জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ তিনি চান। তার উত্তরে অন্বেষা জানেন তিনি এমন একজন মনের মানুষ যান যার মানসিকতা খুব ছোট হতে হবে। আর অভিনেত্রীর মুখে এমন কথা শুনে তো অবাক হয়ে গিয়েছেন সকলে।
কিন্তু হঠাৎ কেন ছোট মানসিকতার ছেলের সঙ্গে প্রেম করতে কেন চাইছেন অন্বেষা? কেন মনের মানুষ হিসেবে এমন একজনকে বেছে নিতে চান? অন্বেষাকে কাজলতা ধারাবাহিকের সময় থেকে দর্শকেরা ভীষণ পছন্দ করেন। প্রতিটি ধারাবাহিকে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। দর্শকদের অত্যন্ত পছন্দের একজন অভিনেত্রী তিনি। আর পছন্দের অভিনেত্রীর মুখে এমন কথা শুনে অবাক তো হবারই কথা।
আরও পড়ুনঃ এক মেয়ে চোর, তো অন্য মেয়ে সাধু! দুই বোনের গল্প নিয়ে জি বাংলার পর্দায় দুই জনপ্রিয় অভিনেত্রী! আসছে জোয়ার ভাটা! প্রকাশ্যে দুর্দান্ত প্রোমো
আসলে অন্বেষা ওই ভিডিওতে বলেছেন, ‘আমার পার্টনার চাই লয়াল। কিন্তু খুব বড় মনের মানুষ আমার দরকার নেই, এমন একজন মনের মানুষ চাই যেখানে অন্য কেই জায়গা করে নিতে পারবে না যেখানে শুধুমাত্র আমি থাকব। সেটাকে ব্যাখ্যা করে অভিনেত্রী বলেছেন ছোট মনের মানসিকতার জীবনসঙ্গী চাই আমার। যার মনে শুধুমাত্র আমি থাকব।’ অভিনেত্রী একেবারেই ছোট মনের মানসিকতার কথা বলতে খারাপ বা অসৎ মনের মানুষের কথা চায়নি। নেহাতই ইয়ার্কির ছলে বলেছেন অন্বেষা।

