অ’ত্যাচারের বদলা নিতে এবারে ছাতা বাড়িতে ঝিলিক! শুরু হতে না হতেই বিরাট চমক

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে এক ঝাঁক নতুন ধারাবাহিক। তারমধ্যে অন্যতম হল ‘দুই শালিক’ (Dui Shalik)। এই ধারাবাহিক শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও প্রকাশ পাওয়ার দিন থেকেই উদগ্রীব হয়েছিলেন প্রত্যেকে। ধারাবাহিকের গল্প ও নায়ক নায়িকা প্রত্যেকেরই ভীষণ পছন্দের।

ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী তিতিক্ষা, নন্দিনী অভিনেতা সায়ন এবং অর্কপ্রভ। ধারাবাহিকের শুরুতেই দেখানো হয় ঝড় বৃষ্টির রাতে জন্ম হয় দুই যমজ সন্তানের। কিন্তু ঘটনাচক্রে জন্মের পরই দুই বোন আলাদা হয়ে যায়। দুই যমজ বোন নিজেদের দুই আলাদা পৃথিবীতে বড় হতে থাকে। একজন সাহসী আত্মনির্ভর স্পষ্টবাদী ঝিলিক এবং অন্য বোন গোবেচারা শান্ত নম্র ভদ্র স্বভাবের আঁখি। দুই বোনের স্বভাব অভ্যাস একেবারেই আলাদা একজন বেড়ে ওঠে একটি ছোট বস্তির মধ্যে জুডো খেলোয়াড় হয়ে, অন্যজন বেড়ে ওঠে বড় নিজের বাড়িতেই চাকরানী হিসেবে।

Bengali serial

ঝিলিক বরাবর সাহসী যে সবসময় বস্তির সকলের বিপদে ঢাল হয়ে দাঁড়ায়, অন্যদিকে আঁখি নিজেই নিজেকে রক্ষা করতে পারে না। বাড়ির লোকেদের কথায় তাকে উঠবস করতে হয়। তাকে দিনরাত চাকরের মতো খাটানো হয়। আসলে আঁখি যে বাড়িতে বড় হচ্ছে সেই বাড়ির মালিক প্রিয়রঞ্জন খুন করেছে আঁখি ঝিলিকের মা কে এবং তাদের বাবা ঐ লোকটার জন্যই মিথ্যে খুনের দায়ে জেলে গেছে।

কিন্তু এবারে ঘুরতে চলেছে গল্পের মোড়। এবারে আঁখি ঝিলিকের সামনে আসবে একে অপর এর আসল পরিচয়। ঝিলিক এবং আঁখি মুখোমুখি হতে চলেছে। আর এর ফলেই হতে চলেছে বিরাট বড় ধামাকা। গল্পে নতুন টুইস্ট আসছে। এই টুইস্টের হাত ধরেই বদলে যাবে আবারও দুই বোনের জীবনের গল্প।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রীর জীবনে পুরনো শ’ত্রু! সন্তানকে বাঁ’চাতে একি করল জগদ্ধাত্রী!

দেখা যাবে ছাতা বাড়িতে আঁখির উপর অত্যাচারের সব বদলা নিতে আসছে ঝিলিক। আসলে আঁখি নরম স্বভাবে কিন্তু ঝিলিক তো সেরকম নয়। সে প্রতিবাদ করতে জানে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে। তাই নিজের বোন আঁখির আসল পরিচয় জানার পরেই ঝিলিক উপস্থিত হচ্ছে ছাতা বাড়িতে। আখির জায়গায় সে থাকবে ওই বাড়িতে এবং বদলা নেবে বোনের উপর করা এক একটা অপমানের। যদিও এটা পুরোটা দর্শকদের ধারণা। কিন্তু ভবিষ্যতে যদি এরকম মোড় নেয় ধারাবাহিকের গল্প তাহলে কেমন হয়?

Back to top button