ভালোবাসলে আগলে রাখতে হয়, শুটিং ফ্লোরে বিরাট বিপদের হাত থেকে কথাকে বাঁ’চিয়ে প্রমাণ করল অগ্নি!

বর্তমানে ধারাবাহিক জগতে জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল স্টার জলসার (Star jalsha) কথা (Kotha)। এই ধারাবাহিকের হাত ধরে প্রথমবার পর্দায় জুটি বেঁধেছে সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য। আর প্রথমবার জুটি বেঁধেই তাদের জুটি দর্শকদের মাঝে হিট, দর্শকদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পেয়েছেন তারা। তাদের জুটি পর্দায় এতটাই সফল যে নেটিজেনদের অনেকের ধারণা তারা বাস্তবেও প্রেম করছেন। এই নিয়ে কম কানাঘুষো, চর্চা চলতেই থাকে।

বর্তমানে তো ধারাবাহিকে বেশ জমজমাট পর্ব চলছে। তাই তো দর্শক একটা এপিসোডও মিস করছেন না। পুজো এপিসোড নিয়ে এখন মেতে রয়েছে দর্শক। টিআরপি তালিকায় মাঝেমধ্যেই টপ করে এই ধারাবাহিক। সাহেব টলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছে। সে দর্শকের কাছে নতুন নয়, তবে সুস্মিতা শেষ কয়েক বছর হল অভিনয় জগতে এসেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে সাহেবের সাথে প্রথমবার জুটি বেঁধেই বাজিমাত করেছেন।

Saheb Bhattacharya, Sushmita Dey, Bengali Seria, Kothha, Star Jalsha, স্টার জলসা, কথা, বাংলা সিরিয়াল

সাহেব সুস্মিতার সম্পর্ক

তাদের অফ স্ক্রিন সম্পর্কের মতন তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে অনেকের মনেই প্রশ্ন তারা কি বাস্তবে প্রেম করছে? কারণ দুজনকেই মাঝেমধ্যে একাধিক ছবি পোস্ট করতে দেখা যায় একসঙ্গে। তাই থেকেই দর্শকদের মনে প্রশ্ন উঠেছে। অনেক দর্শকই মনে করে সাহেবের সাথে আলাপ হওয়ার পরই সম্ভবত সুস্মিতা নিজের বহুদিনের পুরনো প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ করেছেন।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সাহেব সুস্মিতার। ভিডিওতে দেখা যাচ্ছে সাহেব এবং সুস্মিতা একসঙ্গে রোমান্টিক ভাবে নাচ করছেন করছেন। ট্রাডিশনাল পোশাকেই দেখা গেছে দুজনকে। ভিডিওতে দেখা যাচ্ছে সুস্মিতা নাচ করতে গিয়ে অসাবধানতায় পড়ে যাচ্ছিল, তখনই তাকে বিপদের হাত থেকে হিরোর মতন রক্ষা করে সাহেব।তাদের এই ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে দর্শকমহলে। বিভিন্ন ফ্যান পেজে ছড়িয়ে পড়েছে তাদের ভিডিও।

আরও পড়ুনঃ কাজের আশায় পড়ে থেকেছেন পরিচালকদের দোরগোড়ায়! তাদের ভাষায় আজ সেই ‘কালো’ ‘মোটা’ অভিনেত্রীই আজ হয়ে উঠেছেন পরিচালক মানসী সিনহা!

আসলে ভিডিওটি ধারাবাহিকের শুটিং চলাকালীন তোলা হয়েছে। ধারাবাহিকের কোন একটি এপিসোডের নাচের দৃশ্যের শুটিং চলছিল। তখনই ক্যামেরা চলে আসে কথা অর্থাৎ সুস্মিতার সামনে। তখন সাহেব তাকে হিরোর মতন ধরে ফেলে। তাদের এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

Back to top button