কাজের আশায় পড়ে থেকেছেন পরিচালকদের দোরগোড়ায়! তাদের ভাষায় আজ সেই ‘কালো’ ‘মোটা’ অভিনেত্রীই আজ হয়ে উঠেছেন পরিচালক মানসী সিনহা!

বাংলা টেলিভিশন এবং চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মানসী সিনহা (Manasi Sinha)। ৪-৫ বছর নয় বরং কয়েক দশক ধরে দাপটে সঙ্গে অভিনয় জগতে অভিনয় করে চলেছেন অভিনেত্রী। অসংখ্য ধারাবাহিক (Tv Serial), সিনেমায় (Cinema) বিভিন্ন চরিত্রে বহুবার ধরা দিয়েছেন মানসী। খুব ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন মানসী। অভিনেত্রীর মা ছিলেন একজন জনপ্রিয় মঞ্চাভিনেত্রী মনিদীপা রায়। মায়ের হাত ধরেই অভিনয় জগতে হাতেখড়ি হয় অভিনেত্রীর।
তারপর থেকে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। বিভিন্ন ধারাবাহিক, সিনেমায় তাকে বিভিন্ন রকম চরিত্রে দেখা গিয়েছে। তবে কমেডি চরিত্রে মানসীর অভিনয় কিন্তু বরাবর প্রশংসা পেয়ে এসেছে দর্শকমহলে। তার অভিনীত বেশ কিছু সিনেমার মধ্যে অন্যতম হলো আলো, মনিহারা, হইচই আনলিমিটেড, কি করে তোকে বলবো, ব্রহ্মা জানে গোপন কম্মটি ইত্যাদি। এছাড়াও অভিনেত্রীর অভিনীত বেশ কিছু ধারাবাহিক হলো সাত পাকে বাঁধা, অগ্নিপরীক্ষা, ভুতু, পটল কুমার গানওয়ালা, গোয়েন্দাগিনি ইত্যাদি।

একসময় ঘুরতে হয়েছে পরিচালকদের দরজায় দরজায়
বর্তমানে অভিনেত্রীকে বিভিন্ন ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যায়। মা, ঠাকুমা, শাশুড়ি, পিসিমা ইত্যাদি চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী। সবকটি চরিত্রে সাবলীল ভাবে নিজের অভিনয়ের দক্ষতা ফুটিয়ে তোলেন। তবে আজকে অভিনেত্রী যে অভিনয় জগতে এত সফল এটা কিন্তু একসময় এতটা সহজ ছিল না। একসময় অভিনেত্রীকে কালো মোটা বলে অনেকেই ক’টাক্ষ করেছেন। ফিরিয়ে দিয়েছেন বহু পরিচালক প্রযোজকেরা। পরিচালকদের দরজায় দরজায় ঘুরে তাকে ফিরে যেতে হয়েছে বহুবার। ট্যালেন্ট থাকা সত্ত্বেও অভিনেত্রীকে কেউ দাম দেয়নি। তবে আজ তিনি সফল। নিজের একজন পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন। ২০২৪ সালেই তার প্রথম পরিচালিত ছবি ‘এটা আমাদের গল্প’ রিলিজ করেছিল।
অভিনেত্রীর বর্তমানে দুই সন্তান রয়েছে। একটি ছেলে একটি মেয়ে, তারা দুজনে যমজ ভাই বোন। তবে ছেলে মেয়ের শাসনে থাকতে হয় মানসীকে। এখন সব সময় ছেলেমেয়ের নজরেই তাকে বন্দি থাকতে হয়। এমনকি মাঝ রাতে কখনো কখনো ছেলে ফোন করে নিজে খোঁজ নেয়। আসলে ছেলে মেয়ে মাকে ভীষণই ভালোবাসে। তাই ভালোবাসা থেকে মায়ের প্রতি এতটা কড়া হয়ে উঠেছে দুজনে।
আরও পড়ুনঃ ট্রফি হাতে ঝিলিকের উল্টে গিয়ে পাল্টে দেওয়ার খেলা ফাঁ’স করল আঁখি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
মানসীর ছেলে মেয়ে বর্তমানে দুজনেই পড়াশোনা করছে। তবে ছেলের পড়াশোনার থেকে বেশি সিনেমা, পরিচালনা, অভিনয় এসবের প্রতি ঝোঁক। মায়ের মতোই সে একজন পরিচালক হতে চায় বড় হয়ে। তবে মেয়ে পড়াশুনা নিয়েই থাকে, বড় হয় সেই উকিল হতে চায়। মানসী জানিয়েছেন বাড়িতে একজন উকিল থাকা জরুরী। কারণ ছেলে যা সমস্ত কান্ড করে তাতে করে বাড়িতে একজন উকিল দরকার পড়বে। ছেলে মেয়ে স্বামী নিয়ে বর্তমানে মানসীর সুখের সংসার।

